নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ।ঘটনাস্থল অবৈধ নির্মাণের পরিদর্শন করেন পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি ও ওয়ার্ড কাউন্সিলর লক্ষী বাড়ৈ। গয়েশপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে সরকারের জমি দখল করে অবৈধ নির্মাণে জীবিকা নির্বাহ করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রের খরর , প্রায় ২০০ বিঘা সরকারের জমিতে বহু বছর ধরে চাষ করে জীবিকা নির্বাহ করছেন এলাকাবাসী। কিন্তু হঠাৎ সেই জমিতে অবৈধভাবে ঘরবাড়ি থেকে শুরু করে চায়ের দোকান তৈরি হয়। ওই দোকানে সন্ধ্যার পর অবৈধ কার্যকলাপও চলতে থাকে। এই ঘটনা চোখে পড়তেই পৌরপ্রধান তৎপরতার সঙ্গে নড়েচড়ে বসে। ঘটনাস্থলে পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি সহ কাউন্সিলর লক্ষী বাড়ৈ পৌঁছালে নির্মাণকারীদের মধ্যে শঙ্কর দাস কিছু সময় চান , কিন্তু অপর অভিযুক্ত বাবুলাল দাস কোনোভাবেই নির্মাণ সরাতে রাজি নন। তবে কয়েক দিনের মধ্যে অবৈধ জিনিসপত্র না সরালে পৌরসভার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এ প্রসঙ্গে পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন , এগুলো সব খাস জমি , কারো নামে নথিভুক্ত নয়। মানুষ এখানে চাষ করছে , আমি তাদের কিছু বলি না ওরা খেয়ে বাঁচুক। কিন্তু অবৈধ নির্মাণ একেবারেই সহ্য করা হবে না। এগুলো সরকারের জমি , এখানে ঘর বা দোকান তৈরির জন্য জায়গাটা ফেলে রাখা হয়নি।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের