নিজস্ব প্রতিনিধি , হুগলী - মহালয়ার উদ্বোধন থেকে অষ্টমীর অঞ্জলি এবারের পুজোয় একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনও বিরোধীদের আক্রমণ তো কখনও সন্ধিপুজোর ক্ষণে অশ্রুজলে দেবীর কাছে প্রার্থনা করা। অষ্টমীর পর বাদ গেল না নবমীর সকালও। মহানবমীর সকালে নিজ হাতে চণ্ডীপাঠ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এই বছরও শ্রীরামপুরের দুর্গোৎসব হয়ে উঠল রঙিন।
সূত্রের খবর, শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো বহুল পরিচিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো হিসেবেই। শুধু নামেই নয়, কার্যক্ষেত্রেও তিনি এ পুজোর প্রধান পৃষ্ঠপোষক। এই বছরও নিজেই পুজোর উদ্বোধন করেছেন তিনি। এবারের মণ্ডপ সাজানো হয়েছে ওডিশার বিখ্যাত কোনারকের সূর্য মন্দিরের আদলে। সূক্ষ্ম কারুকাজ, ভাস্কর্যের নিখুঁত নকশা এবং শিল্পসুষমায় ভরা এই মণ্ডপ ইতিমধ্যেই আকর্ষণ করছে হাজার হাজার মানুষকে। এছাড়াও, সাংসদের উপস্থিতিও এবার বেশ নজর কেড়েছে।
মহানবমীর সকালে ভক্তিভরে চণ্ডীপাঠ করেন সাংসদ। উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পাঠ শুনতে মণ্ডপভর্তি ভক্তজন যেন এক অনন্য আবহে ডুবে যায়। সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিজের এলাকার দুর্গাপুজোকে শুধুমাত্র উৎসব নয়, এক সাংস্কৃতিক ঐতিহ্যের রূপদান করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের