68edd8d4ee931_IMG_8203
অক্টোবর ১৪, ২০২৫ দুপুর ১০:৩০ IST

শ্রীচৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়!” রাজ্যজুড়ে বিস্ফোরক মন্তব্য, কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্যের ঝড় তুললেন রাজ্য আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইন্দাস ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন- “শ্রীচৈতন্যদেব সমাজে যে লড়াই, ঐক্য, মানবতার বার্তা দিয়েছিলেন, সেই উত্তরাধিকার আজ বহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” সেই বার্তাই এখন রাজ্যজুড়ে সাড়া ফেলেছে।

 ইন্দাসে বিজয়া সম্মেলনী মঞ্চ 

সূত্রের খবর, বিজয়া সম্মিলনীর মঞ্চে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত, বিধায়ক অলোক মুখার্জী, ব্লক সভাপতি শেখ হামিদসহ একাধিক নেতা। ঋতব্রতের এই বক্তব্যে মুহূর্তের মধ্যেই সভামঞ্চে হাততালির ঝড় ওঠে। অনেকেই বলেন, “এই তুলনা শুধু রাজনৈতিক নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক গভীর শ্রদ্ধা ও আস্থার প্রকাশ।”

আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি ঋতব্রত  বন্দ্যোপাধ্যায় 

আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি ঋতব্রতের ভাষায়, “চৈতন্যদেবকে বলা হয় হ্যামলিনের বাঁশিওয়ালা, যিনি মানুষকে ভালোবাসা, একতার পথে আহ্বান জানিয়েছিলেন। ঠিক তেমনই আজ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়, অবিচার ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ডাকে লাখো মানুষ পথে নামে, তাঁর নেতৃত্বেই সমাজের নীচুতলার মানুষ সাহস পায় প্রতিবাদের।” তিনি আরও বলেন, “চৈতন্যদেবের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বিশ্বাস, আশার প্রতীক। যেভাবে চৈতন্যদেব ধর্মের গণ্ডি পেরিয়ে মানবতাকে প্রাধান্য দিয়েছিলেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে মানুষের স্বার্থে, ন্যায়ের জন্য ব্যবহার করছেন।”

তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরোধীদের দাবি, এটা রাজনৈতিক গিমিক, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নেত্রীকে দেবত্বের আসনে বসানোর চেষ্টা।” 

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখ্যপাত্র দেবপ্রিয় বিশ্বাস 

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখ্যপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য যাকে আমরা দেবতার আসনে বসিয়েছি, সেই  শ্রী চৈতন্য দেবের সঙ্গে দুর্নীতিবাজ মুখমন্ত্রীর তুলনা করছেন, অথচ সাধারণ মানুষের প্রয়োজনের ব্যপারে কোনো কথা বলছেন কি? ইন্দাস জুড়ে একের পর এক কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ব্যপারে দিশা না দেখিয়ে, অযৌক্তিক ভাবে মানুষের দৃষ্টি ঘোরাচ্ছেন। “

অন্যদিকে তৃণমূলের কর্মীসমর্থকদের একাংশের দাবি, ঋতব্রতের বক্তব্যে প্রতিফলিত হয়েছে বাস্তবতা। তাঁদের মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ বাংলার ঐক্য ও প্রতিবাদের প্রতীক, যেমন চৈতন্যদেব ছিলেন তাঁর সময়ে।”  পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “সারা দেশে বিজেপি বিরোধী শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু রাজনীতির মুখ নন, এক আন্দোলনের প্রতীক। তিনি যে পথে হাঁটছেন, তা শ্রীচৈতন্যদেবের মানবতার পথেরই সম্প্রসারিত রূপ। চৈতন্যদেব যেমন অন্যায়ের বিরুদ্ধে মানুষকে একজোট করেছিলেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় আজ মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।”

আরও পড়ুন

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের