68cfb14b03857_e90a9ac3-8c2d-40f5-8f9d-3c304e618527
সেপ্টেম্বর ২১, ২০২৫ দুপুর ০১:৩৭ IST

সপ্তাহে তিনবার ডায়ালিসিসেই সীমাবদ্ধ জীবন, মেয়ের জীবন বাঁচাতে কিডনি দানের সিদ্ধান্ত মায়ের

নিজস্ব প্রতিনিধি , হুগলী - মা শুধু জন্ম দেন না, প্রয়োজনে মৃত্যুকেও হার মানিয়ে আবার জীবন ফিরিয়ে আনেন। অসুস্থ সন্তানের জন্য মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কতটা বড় হতে পারে, তার এক জীবন্ত উদাহরণ এই ঘটনা। কিডনির জটিল রোগে আক্রান্ত মেয়ে, জীবন বাঁচাতে নিজের কিডনি দান করতে চলেছেন তাঁর মা। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন ছাড়া রোগীর প্রাণরক্ষা সম্ভব নয়। দীর্ঘদিনের অসুস্থতায় রোগীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, সপ্তাহে তিনবার ডায়ালিসিসই এখন একমাত্র ভরসা।

কিডনি দানের  যাবতীয় আইনি প্রক্রিয়া 

সূত্রের খবর, পরিবারের সীমিত আয়ের কারণে চিকিৎসার খরচ সামাল দেওয়া ইতিমধ্যেই কঠিন হয়ে পড়েছে। তরুণীর স্বামী ছোটখাটো কাজে অল্প রোজগার করেন। ধারদেনা করে এতদিন চিকিৎসা চালালেও এখন পরিস্থিতি আরও জটিল। বাড়িতে রয়েছে নয় বছরের একটি মেয়ে, মায়ের অসুস্থতা তার শৈশবেও প্রভাব ফেলেছে।

এই অবস্থায় মেয়ের প্রাণ বাঁচাতে দ্বিধাহীনভাবে নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন ৪৮ বছরের মা। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর প্রতিস্থাপনের প্রস্তুতি শুরু করেছেন। পুজো শেষে বড় শহরের একটি সরকারি হাসপাতালে অপারেশনের দিন নির্ধারিত হয়েছে। অপারেশন সরকারি উদ্যোগে বিনামূল্যে হলেও পরবর্তী চিকিৎসা ও দীর্ঘমেয়াদি যত্নের জন্য প্রয়োজন বিপুল অর্থ। পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মা জাহিরা বিবি 

মা জাহিরা বিবি চোখ ভরা জলে জানিয়েছেন, মা হয়ে মেয়েকে তো চোখের সামনে মরতে দিতে পারিনা, তাই মেয়েকে দিত্বীয় বারের জন্য জন্ম দিচ্ছি। অনেক গুলো টাকার ব্যপার। গরিব মানুষ কিডনি জোগাড়ের ক্ষমতা নেই, তাই নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাই মেয়ের পাশে থাকলে মেয়ের ও তার ছোট সন্তানের জীবন রক্ষা হবে।”

কিডনির জটিল রোগে আক্রান্ত আজমিরা খাতুন 

অসুস্থ আজমিরা খাতুন জানান, “বিগত ৫-৬ বছর ধরেই অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। হাঁটা চলা পারতাম না, খেতে পারতাম না। সারাদিন বমি হতো। প্রায় ৩ বছর ধরে স্টেন্ট শরীরে নিয়ে ঘুরছি। তাও শরীরে জল জমত। এখন সপ্তাহে ৩ বার ডায়ালোসিস হয়। তাই চিকিৎসকের পরামর্শ  মতো মায়ের সঙ্গে কিডনি ডোনেশনের সমস্ত তথ্যভিত্তিক সর্ত পূরণ হয়ে যাওয়ায় পুজোর পরেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয় মায়ের পূর্ণ মতামত রয়েছে। তবে এত জটিল রোগের চিকিৎসা কতটা খরচ সাপেক্ষ তা সকলেরই জানা। এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা আমার পরিবারের পক্ষে সম্ভব না। তাই আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে আশাবাদী আমার চিকিৎসার জন্য যদি একটু আর্থিক সহায়তা করেন তাহলে অনেক ভালো হয়।”

স্বামী জাকির হোসেন 

তরুণীর স্বামী জাকির হোসেন জানান, “
অসুস্থ হওয়ার পর থেকেই ওর চিকিৎসা চলছিল। তবে ওষুধের দ্বারা মানুষ কতদিন সুস্থ থাকবে, তাই ডাক্তারের পরামর্শ মেনে কিডনি দানের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রথমে মৃত ব্যক্তির কিডনি নেওয়ার চেষ্টা করেছিলাম তবে তা পাওয়া অনেকটা লটারির মতো। তাই সেই ঝুঁকি না নিয়ে আমার আমার শাশুড়ি মা সিদ্ধান্ত নেন উনি নিজে কিডনি দেবেন, অপারেশন করতে যা যা চুক্তিভিত্তিক কাজ থাকে তা আমরা করেছি, বর্তমানে মায়ের সঙ্গে সৌভাগ্যবশত কিডনি মাইল যাওয়ায় আশা করছি দুর্গাপুজোর পর পরই ওকে ভর্তি করা হবে হাসপাতালে। আর্থিক দিক থেকে প্রশাসন ও সরকারের সহযোগিতা পেলে অনেকটাই উপকৃত হব।”

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের