নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নতুন বছরের প্রথম সপ্তাহান্তেই নিত্যযাত্রী ও পর্যটকদের জন্য বড় ধাক্কা। পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় একাধিক পরিকাঠামোগত কাজের জন্য বাতিল করা হয়েছে মোট ২০টি আপ ও ডাউন লোকাল ট্রেন। এর জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভোগান্তিতে পড়তে পারেন হাজার হাজার যাত্রী।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারকেশ্বর শাখায় যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ চলছে। তারকেশ্বর স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার - সোমবার রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এছাড়াও আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের কাজ করা হচ্ছে। আর এই কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে টানা ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
এই কাজের জেরে শনিবার রাতে ৩টি, রবিবার ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া–তারকেশ্বর, গোঘাট–হাওড়া, আরামবাগ–তারকেশ্বর ও শেওড়াফুলি–তারকেশ্বর শাখার একাধিক গুরুত্বপূর্ণ লোকাল।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের