নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সংসদের হট্টগোলের জেরে গত সপ্তাহে মুলতুবি হয়ে যায় বাজেট অধিবেশন। লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। রবিবার এই নিয়ে ভোটাভুটির দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
সূত্রের খবর, লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ), আরজেডি এবং বামপন্থী দলগুলির ১১৮ জন সাংসদ। অনাস্থা প্রস্তাব নিয়ে হবে নিয়ম মেনেই সংসদের নিম্নকক্ষে আলোচনা এবং ভোটাভুটি হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন এক সাক্ষাৎকারে কিরেন রিজিজু বলেন, ‘‘আগামী ৯ মার্চ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা লোকসভায় আলোচনা করব। নিয়ম অনুযায়ী, বিরতির পর সভা শুরু হলে প্রথম দিনেই এই আলোচনা করতে হয়। আলোচনার পর পক্ষে-বিপক্ষে ভোট হবে।“ উল্লেখ্য, প্রথম পর্যায়ে লোকসভার বাজেট অধিবেশন গত ২৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে, দ্বিতীয় পর্যায়ে ৯ মার্চ থেকে শুরু হবে। চলবে ২ এপ্রিল পর্যন্ত।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...