নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সম্প্রতি লাদাখে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। এই আবহে কেন্দ্র, লাদাখের প্রশাসন এবং জোধপুর সেন্ট্রাল জেলের সুপারিন্টেন্ডেন্টকে নোটিশ জারি করে বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন গীতাঞ্জলি। তাঁর অবৈধ গ্রেফতারিতে হস্তক্ষেপের আবেদন করে ও অবিলম্বে মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, লাদাখের উপরাজ্যপাল ও লাদাখ পুলিশের কাছে চিঠি লিখেছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো।
এর আগে গীতাঞ্জলি অভিযোগ তোলেন, “পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ওয়াংচুককে হেফাজতে নিয়েছে। তারা সোনমের বাড়িতে অভিযান চালিয়েছে। তাঁকে দেশবিরোধী হিসাবে দাগিয়ে মিথ্যা বর্ণনা ছড়ানো হয়েছে। এটি গণতন্ত্রের সবচেয়ে খারাপ রূপ। কোনও কারণ ছাড়াই, সোনমকে একজন অপরাধীর মতো ধরে নিয়ে গিয়েছে। রাজনৈতিক এবং পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে যারা কথা বলছেন, গেরুয়া শিবির ইচ্ছাকৃতভাবে তাঁদের কণ্ঠস্বর রোধ করছে।“
তাঁর আরও অভিযোগ, “ক্ষমতার অপব্যবহার করছে শাসকদল। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তাঁদের ভাবমূর্তি নষ্টের জন্য সরকার যা খুশি তাই করছে। আমি সরকারের প্রতিনিধিদের চ্যালেঞ্জ জানাচ্ছি, তাঁরা টেলিভিশনে আমার সঙ্গে বিতর্কসভায় অংশগ্রহণ করুন।“
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের