নিজস্ব প্রতিনিধি , পাটনা - ৬ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল তারই মায়ের বিরুদ্ধে। ঘটনার পর নিজেকেও আঘাত করার চেষ্টা করেন অভিযুক্ত গৃহবধূ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার গোপালপুর এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্তের নাম পুজা কুমারী। তিনি গোপালপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী সুনীল দাস কাজের সূত্রে চণ্ডীগড়ে থাকেন। কয়েক মাস আগে কন্যাসন্তানের জন্ম দেন পুজা। তারপর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির একটি ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। শব্দ শুনে ঘরের দিকে ছুটে যান শিশুটির ঠাকুমা সীমা দেবী।
ঘরে ঢুকেই তিনি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। মেঝেজুড়ে রক্ত ছড়িয়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে শিশুকন্যার নিথর দেহ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলায় কোপ মারা হয়েছিল। পরিবারের দাবি, সেই সময় পুজা একই অস্ত্র দিয়ে নিজের গলায়ও আঘাত করার চেষ্টা করছিলেন। দ্রুত তাঁকে বাধা দেন পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের সাহায্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর গলায় সেলাই করেছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালপুর থানার পুলিশ। শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও। শুক্রবার সকালে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে শিশুর লাগাতার কান্নার বিষয়টিকেও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ বিষয়ে গোপালপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মহিলার মানসিক সমস্যা থাকতে পারে। তবে মেডিক্যাল পরীক্ষা ও অন্যান্য রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা সব দিক খতিয়ে দেখছি। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে'।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের