নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - মৃত্যু কখনই বলে আসে না। হঠাৎ করে এসে সবকিছু থামিয়ে দেয়। রেখে যায় শুধু স্মৃতি আর অসমাপ্ত কিছু স্বপ্ন। ঠিক তেমনই ব্যবসায়ী সঞ্জয় রায়ের হঠাৎ চলে যাওয়া যেন এক শুন্যতা তৈরি করেছে। তার এই অকাল প্রয়াণ শুধু তার পরিবারে নয়, কর্মজীবন আর সমাজকেও গভীরভাবে নাড়া দিয়েছে।
সূত্রের খবর, গত ২৬শে আগস্ট পাটনার এক হোটেলে মাত্র ৪৪ বছর বয়সে আকস্মিকভাবে প্রয়াত হন আরএমআইটির কর্ণধার সঞ্জয় রায়। কলকাতার বাসিন্দা হলেও তাঁর শিকড় ছিল গড়বেতার তালডাঙ্গরায়। ব্যবসায়ী সত্তার বাইরেও তিনি ছিলেন এক নীরব সমাজসেবক। জানা গেছে, কর্মসূত্রে বিগত ১ মাস ধরেই তিনি পাটনার এক হোটেলে ছিলেন। সেখানেই ২৬ তারিখ দুপুরে হঠাৎ তার ব্রেইন স্ট্রোক হয়। স্থানীয় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আইআরসিটিসি’র একাধিক প্রকল্পে তাঁর অবদান আজও দৃশ্যমান - শিয়ালদহ, হাওড়া, অসম, দুর্গাপুর, খড়গপুর স্টেশনের ফুড কোর্ট থেকে শুরু করে নানা ওয়েটিং লঞ্চ। শুধু ব্যবসা নয়, মানুষের জন্য কিছু করার তাগিদই তাকে আলাদা পরিচয় দিয়েছিল। তাঁর তৈরি NGO আজও সমাজের পাশে দাঁড়িয়ে তাঁর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে।
সঞ্জয় রায়ের মৃত্যুর খবরে গ্রামবাসীরা রীতিমতো শোকস্তব্ধ। তাদের মতে, ' এরকম মানুষদের চেনা যায় না বাইরে থেকে। তাঁরা নিজেদের ঢাকঢোল পেটান না। নিঃশব্দে কাজ করেন, আর একদিন নিঃশব্দেই চলে যান।' গ্রামের বাড়ি তালডাঙ্গরাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা বুঝিয়ে দেয় - সঞ্জয় রায় কেবল একজন ব্যবসায়ী নন ছিলেন এক দায়িত্ববান সমাজকর্মীও। ওনার ভালো কর্মের মধ্যে দিয়েই না থেকেও আজীবন থেকে যাবেন তিনি সাধারণের মাঝে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের