নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনের মতোই একই চিত্র দ্বিতীয় দিনেও। মঙ্গলবার সংসদের মকর দ্বারে SIR বিরোধী বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। বিরোধীদের চাপে নতজানু হল কেন্দ্র। SIR নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার পক্ষ।
বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, “আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।“ যদিও কবে-কতক্ষণ সময় নিয়ে আলোচনা করা হবে, তা এখনও ঠিক করা হয়নি। এই বিষয়ে ঠিক করবে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি।
শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের দুই কক্ষেই SIR নিয়ে আলোচনা চেয়ে তুমুল হট্টগোল বিরোধীদের। এমনকি সংসদ ভবনের মকর দ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে ধরনা দিতে দেখা যায় তাঁদের। বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে সাংসদ কানিমোঝি, তৃণমূলের দুই সাংসদ বাপী হালদার ও মমতাবালা ঠাকুর প্রমুখ।
অধিবেশন কক্ষ, সংসদ চত্বরে ‘ভোট চোর, গদি ছোড়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ওঠে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...