নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস আন্দোলনের পর ফের দিল্লিতে নতুন বিক্ষোভ ঘিরে উত্তেজনা। এবার সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে পথে নামলেন একদল প্রতিবাদী। যন্তর মন্তর এলাকায় জমতে শুরু করেছে ভিড়। আন্দোলন ঘিরে সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
শুক্রবার সকাল থেকেই যন্তর মন্তরে পৌঁছতে থাকেন আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়ে। হাতে ছিল ব্যানার ও পোস্টার। স্লোগান দিতে দেখা যায় বহু মানুষকে। সংরক্ষণ ব্যবস্থার পাশাপাশি ইউজিসির নিয়ম নিয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা। শিক্ষাক্ষেত্রে জাতের ভিত্তিতে সংরক্ষণ বন্ধের দাবি উঠেছে।আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, আর্থিক পরিস্থিতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত। সেই দাবিতেই এদিন সরব হন তাঁরা।
তাঁদের 'জয় শ্রীরাম' ও 'ভারত মাতা কি জয়' স্লোগানও বলতে শোনা যায়। একই সঙ্গে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নিজেদের দাবি জানান প্রতিবাদীরা। বিষয়টি ঘিরে রাজধানীতে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।এদিকে যন্তর মন্তরে জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তার পরিবর্তে রামলীলা ময়দানে প্রতিবাদের অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
২১ অগস্ট বিকেল ৪টে পর্যন্ত আন্দোলন চলবে। সর্বোচ্চ ৫০০ জনকে সেখানে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। কোনও মিছিলের অনুমতি দেওয়া হয়নি। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। যন্তর মন্তরের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বসানো হয়েছে অতিরিক্ত ব্যারিকেড। বিক্ষোভকারীদের গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা বলে জানায় পুলিশ।
এর আগে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে নজর কেড়েছিল ককরোচ জনতা পার্টি। সেই আন্দোলনে দিল্লির যন্তর মন্তরেও জমায়েত হয়েছিল। এবার সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে ফের একই এলাকায় ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আগামী কয়েক ঘণ্টায় জমায়েত কতটা বাড়ে, সেদিকেই নজর রয়েছে।
জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ
আবহাওয়ার দাপটে দিল্লিতে বাড়ছে সংক্রমণ! এক বছরে কয়েক গুণ সোয়াইন ফ্লু
প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে
SBI গ্রাহকদের জন্য বড় বদল! ডিজিটাল লেনদেনেও এবার মাসিক সীমা
পুলিশ এখনো কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে
একাধিক সংস্থার প্যাকেট আর বিজ্ঞাপনে বড় পরিবর্তন
একতরফা ভাবে পরীক্ষা বাতিল কেন? হেমন্ত সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
প্লাস্টিক-বর্জ্য নিয়ে ফিরলেই মিলবে ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট, আপাতত ট্রাইউন্ড ট্রেকে চালু নিয়ম
এমন আচরণ না করারই পরামর্শ বিশেষজ্ঞদের
আখের জোগান কম, ইথানলের চাহিদা বেশি, উৎসবের আগে চিনির দাম বাড়ায় বাড়ছে আমজনতার চিন্তা
ধারাবাহিক মৃত্যুদণ্ড ঘিরে আইনি মহলে উদ্বেগ, কে এই রবি কুমার দিবাকর
'বন্দে মাতরম' নিয়ে ফের সংঘাত! কংগ্রেসের সিদ্ধান্তে তীব্র আক্রমণ শাহর
টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা
অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা
ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের