নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারাসত–হাসনাবাদ রেলশাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সন্ডালিয়ায় নির্ধারিত ট্র্যাফিক ব্লকের কারণে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার ৮ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিট থেকে রবিবার ৯ নভেম্বর ভোর ৫টা ১৫ মিনিট পর্যন্ত সন্ডালিয়ায় ট্র্যাফিক ব্লক চলবে। এই সময়ে বারাসত–হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলবে না। যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিকল্প যাতায়াতের ব্যবস্থা রাখতে। ব্লকের কারণে বাতিল হবে কয়েকটি নির্দিষ্ট ট্রেন। যার মধ্যে শনিবার বাতিল থাকবে - ১) আপ শিয়ালদহ–হাসনাবাদ লোকাল (৩৩৫৩৩), রাত ২২:১৫, এবং ডাউন হাসনাবাদ–শিয়ালদহ লোকাল (৩৩৫৩৮), রাত ২১:২৫।
২) আপ বারাসত–হাসনাবাদ লোকাল (৩৩৩২৫), রাত ২২:১৩, এবং ডাউন হাসনাবাদ–বারাসত লোকাল (৩৩৩২০), রাত ২২:২৪।
রবিবার ভোরে বাতিল থাকবে - ১) আপ শিয়ালদহ–হাসনাবাদ লোকাল (৩৩৫১১), সকাল ৫:২০, এবং ডাউন হাসনাবাদ–শিয়ালদহ লোকাল (৩৩৫১২), রাত ৩:০৫।
২) আপ বারাসত–হাসনাবাদ লোকাল (৩৩৩১১), ভোর ৪:০৩, এবং ডাউন হাসনাবাদ–বারাসত লোকাল (৩৩৩১২), সকাল ৫:১০।
তবে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে বিশেষ ব্যবস্থা হিসেবে ৩৩৩১৩ নম্বর ট্রেনটি সকাল ৫টা ২০ মিনিটে বারাসত থেকে হাসনাবাদ যাবে এবং ৩৩৫১৪ নম্বর ট্রেনটি একই সময়ে হাসনাবাদ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রেলের তরফে জানানো হয়েছে, এই ট্র্যাফিক ব্লকের কাজ শেষ হলে রেল পরিষেবার উন্নতিতেই এর সুফল মিলবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের