68efa1c858799_IMG_8353
অক্টোবর ১৫, ২০২৫ বিকাল ০৭:০০ IST

সম্পত্তি দখল করতে তৃণমূল নেতার দাদাগিরি, সেনা জওয়ানকে মাটিতে পুঁতে ফেলার হুমকি!

নিজস্ব প্রতিনিধি, মালদহ - হঠাৎই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ভারতীয় সেনা জওয়ানকে মেরে মাটিতে ফেলে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে ওই জওয়ান নাকি তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। শুধু হুমকিই নয়, সেনা জওয়ানের দিদিকেও মারধর করে কান টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঝামেলার কেন্দ্রবিন্দু জমি 

স্থানীয় সূত্রে খবর , ঘটনার সূত্রপাত হয় জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে। জানা গেছে, একটি ১৮ শতক জমি বিক্রির জন্য পাওয়া যায়, এবং সেখপুরা এলাকার বাসিন্দা, পেশায় সেনা জওয়ান মহম্মদ শাজাহান আলি জমি কেনার জন্য মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করেন। এগ্রিমেন্ট অনুযায়ী, তিনি বায়না বাবদ কিছু টাকা প্রদান করেন। এই খবর জানতে পেরে মোহনা এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রথমে সেনা জওয়ানকে চাপ দিয়ে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায়, আনোয়ার আলি ফোনে হত্যা ও মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দেন।

সেনা জওয়ানের আহত দিদি 

ঘটনায় আরও নৃশংসতা দেখা যায়। অভিযোগ অনুযায়ী, পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান ছিঁড়ে দেন।সেনা জওয়ানের দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।অভিযুক্তরা এখনও সংবাদমাধ্যমে মুখ খোলেননি।

সেনা জওয়ানের আহত দিদি জানান, তার ভাই ওই জমি আগে থেকেই অগ্রিম বায়না করে রেখেছে, তাই অভিযুক্তরা বারবার ওই জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার ভাই রাজি হয়নি। সেই রাগেই রাজু নামের ওই অভিযুক্ত তার ভাইকে ফোন করে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তাকেও একাধিক বার একই মারার হুমকি দিয়েছে। তার বৃদ্ধ বাবাকে পর্যন্ত মাটিতে ফেলে মারা হয়, মায়ের হাত মুচড়ে দেওয়া হয়।

তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য 

তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান, 
“ আমাদের দল কোনদিনই এই ব্যপার সমর্থন করেন , যে দলের নাম ভাঙিয়ে কাউকে হুমকি দিয়ে আসবে। কদিন আগেই আমি আমার দলের সদস্যের সঙ্গে কথা বলেছি, সামনেই বিধাসভা ভোট, কেউ যাতে কোনভাবে কারোর সঙ্গে বাজে ব্যবহার না করে, বা এমন কোনও কাজ না করে যেখানে দলের গায়ে কালি লাগে। মারধরের ঘটনাটি কখনই উচিত হয়নি। ধস্তাধস্তির কারণে হয়তো এমন দুর্ঘটনা ঘটেছে, তবে পুলিশি তদন্তে আশা রাখছি।”

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের