নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভর সন্ধ্যায় শহরের বুকে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় এক ডেলিভারি বয়ের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
সূত্রের খবর, বুধবার বিকেলে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কার পরপরই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন লেগে যায়। সেই ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল এক ডেলিভারি বয়, দুর্ভাগ্যবশত সেই ডেলিভারি বয় ওখানেই আটকে পড়ে। গাড়িতে থাকা যাত্রীদের কোনক্রমে উদ্ধার করা সম্ভব হলেও, ডেলিভারি বয়কে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে জীবন্ত অবস্থায় পুড়েই মৃত্যু হয় তার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। তবে ঘটনায় মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। তাদের অভিযোগ, খবর দেওয়ার পরেও দমকল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। একইসঙ্গে, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় পুলিশ উদ্ধারকার্যে না লেগে ভিডিও করছিল। ইতিমধ্যেই সল্টলেক পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। পাশাপশি, নিহত ডেলিভারি বয় ও গাড়ির যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের