নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিজের বাড়িতেই আক্রান্ত তৃণমূলের বর্ষীয়ান নেতা ও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সন্ধ্যায় সল্টলেকের বাসভবনে বৈঠক চলাকালীন এক যুবক হঠাৎ তার উপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
রবিবার সন্ধ্যায় সল্টলেকের নিজ বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক সেই সময়েই হঠাৎ এক যুবক প্রবেশ করে অতর্কিতে তার উপর হামলা চালায়। বিধায়ক সামান্য আঘাত পান, তবে তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করতে সক্ষম হন। ধৃতের নাম অভিষেক দাস, বাড়ি হাবড়ায়।
ঘটনার খবর পেয়েই ছুটে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অভিষেক দাস মানসিক ভারসাম্যহীন এবং কিছুদিন আগেই চিকিৎসাধীন ছিলেন এক হাসপাতালে। তবে কিভাবে সে মন্ত্রীর বাড়িতে প্রবেশ করল বা হামলা চালানোর কারণ কোনোটাই স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের