6961242bc2a63_Screenshot_20260109_211952_Gallery
জানুয়ারী ০৯, ২০২৬ রাত ০৯:৩২ IST

ছেড়ে গিয়েও যায় না ভোলা , স্মৃতি স্মরণীয় করতে ছোটবেলার স্কুলকে ৫ লক্ষ টাকার অনুদান প্রাক্তনীর

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শিক্ষার উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট আইনজীবী গনেশ চন্দ্র দাস। নিজের শিকড়কে ভোলেননি তিনি। ছাত্রজীবনের স্মৃতি ও দায়বদ্ধতা থেকেই কলকাতা থেকে ছুটে এসে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকার অনুদান তুলে দেন প্রধান শিক্ষকের হাতে। এই মহতী উদ্যোগে খুশির হাওয়া বইছে বিদ্যালয় চত্বর জুড়ে । যা গয়েশপুরের নেতাজি বিদ্যালয়ে এলাকায় প্রশংসার সাড়া ফেলেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে , এক সময় গয়েশপুরে বসবাস করতেন গনেশ চন্দ্র দাস। গয়েশপুর নেতাজি বিদ্যালয় থেকেই তাঁর পড়াশোনার হাতেখড়ি। ১৯৬২ সালে মাধ্যমিক পাশ করার পর কলকাতায় পাড়ি দিলেও নিজের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ কখনও ছিন্ন করেননি। বিদ্যালয়ের প্রথম বৃত্তি চালু হয়েছিল তাঁরই অনুদানের অর্থে।এদিন বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান শিক্ষকের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেন গনেশ চন্দ্র দাস। 

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই শুভ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বোস, পরিচালন সমিতির সভাপতি মানিক পাল, বর্তমান প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। প্রাক্তন ছাত্রের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকদের একাংশ।

প্রাক্তন ছাত্র গনেশ চন্দ্র দাস জানান," দেশ ভাগ হওয়ার পর অনেকের পরিবার ছিন্নবিছিন্ন হয়েছে। আর আমি যে দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছি তা এখনও ভুলিনি। সেই কারণে আমার বারবার মনে হয় এই অঞ্চলের যে প্রান্তিক ছাত্রছাত্রী যারা সবরকম সুবিধা পাচ্ছে না , তাদের জন্যই আমি বৃত্তি চালু করেছিলাম। প্রায় সাত হাজার দুশো টাকা প্রতি বছরে আমি দিতাম।বিদ্যালয়ের উন্নয়নে সামান্য হলেও কিছু করতে পেরে আমি গর্বিত।"

আরও পড়ুন

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

অভিযুক্তের জবানবন্দিতে উদ্ধার দুই আগ্নেয়াস্ত্র , মিলল ৪ রাউন্ড কার্তুজ
জুলাই ২৮, ২০২৬

গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র 
 

খোদ পুলিশ ফাঁড়িতে বিধ্বংসী বিস্ফোরণ , কেঁপে উঠলো নীলগঞ্জ
জুলাই ২৮, ২০২৬

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

বৃষ্টির জেরে কেলেঘাইয়ে জলস্তর বৃদ্ধি , নদীভাঙনের আতঙ্ক ঘুম উড়ছে স্থানীয়দের
জুলাই ২৮, ২০২৬

ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

মাদক পাচারে মাস্টারপ্ল্যান ভেস্তে দিল পুরুলিয়া পুলিশ , বড় সাফল্যে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ফারাক্কার লিচু বাগান থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা, গ্রেফতার এক
জুলাই ২৭, ২০২৬

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড

আদিনা মসজিদই নাকি আদিনাথ মন্দির , শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে উত্তপ্ত হচ্ছে মালদহ
জুলাই ২৭, ২০২৬

শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের

৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা , উত্তপ্ত জয়নগর
জুলাই ২৭, ২০২৬

অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ

প্রেমের সম্পর্কের নামে নাবালিকাকে আটক করার অভিযোগ , চাঞ্চল্য হাসনাবাদে
জুলাই ২৭, ২০২৬

১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! রামপুরহাট থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার
জুলাই ২৭, ২০২৬

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী , সিকিম দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা
জুলাই ২৭, ২০২৬

২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

বীরভূমে নানুর দিবস ঘিরে উত্তেজনা , কাজল শেখের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি
জুলাই ২৭, ২০২৬

ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ

সরকার চলে গেলেও কমেনি অস্পর্ধা , খোদ মহিলাকে তুলে এনে অত্যাচার তৃণমূল নেতার
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার

হারিয়ে গেছে স্ত্রী-পুত্র , প্লাস্টিকের ঘরে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ নীলকান্ত
জুলাই ২৭, ২০২৬

বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের