68c1522b31323_WhatsApp Image 2025-09-10 at 1.40.27 AM
সেপ্টেম্বর ১০, ২০২৫ দুপুর ০৩:৫৮ IST

স্কুল পৌঁছনোর আগেই অকাল মৃত্যু , পিকআপ ভ্যানে ধাক্কায় প্রাণ হারাল দুই HS পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, মালদহ - উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে বেরিয়েছিল দুই বন্ধু। গন্তব্য ছিল রতুয়া হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র। কিন্তু সেখানে আর পৌঁছানো হল না। দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল সামসী এগ্রিল হাই স্কুলের দুই ছাত্রের। শোকের ছায়া নেমে আসে গোটা স্কুল এবং এলাকায়।

মেধাবী দুই ছাত্রের অকাল মৃত্যুতে শোকগ্রস্ত পরিবার 

স্থানীয় সূত্রে খবর , মৃতদের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকার বাসিন্দা। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা। পরীক্ষার উদ্দেশ্যে বাইকে করে রতুয়া হাই স্কুলের কেন্দ্রের দিকে যাচ্ছিল দুই বন্ধু। কিন্তু সামসী মতিগঞ্জ পার হওয়ার কিছুক্ষণ পরই রতুয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের বাইকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় তন্ময় ও রেহানের।

মৃত দুই পরীক্ষার্থী (তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান) 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রতুয়া সামসী রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে সামসী ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সামসী গ্রামীণ হাসপাতালে। দুই ছাত্রের অকাল মৃত্যুতে হাসপাতালে ভিড় জমে যায় আত্মীয় পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুন্ডুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও হাসপাতালে পৌঁছান।

মালদার এইচএস ডিএসসি- এর এক সদস্য জানান, “ঘটনাটি যথেষ্ট মর্মান্তিক। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনাশীল। তবে তারা যথাযথ নিরাপত্তা অবলম্বন করেছিলো কিনা সেটাও দেখার বিষয়, তাদের মাথায় হেলমেট না থাকার কারণেও এমন দুঃখজনক ঘটনা ঘটে থাকতে পারে।”

এইচএস ডিএসসি- এর এক সদস্য

প্রত্যক্ষদর্শী সাদেক আলী জানান, “চায়ের দোকানে দাড়িয়ে হঠাৎই রাস্তার উপর গাড়ির টায়ারের প্রচণ্ড জোরে আওয়াজ পাই। একটা বড় ঠান্ডা পানীয় ভর্তি চারচাকা গাড়ি দোকানে যেকোনো মুহূর্তে এসে ঢুকে যাবে ভেবে ভয়ে দূরে সরে যাই। সেই গাড়িটাই মুখোমুখি ওই দুই ছাত্রের বাইকে ধাক্কা মারতে সেখানেই দুজন মারা যায়।”

প্রত্যক্ষদর্শী সাদেক আলী

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের