নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শিশু অপহরণের ঘটনা ঘিরে কার্যত উত্তপ্ত তেহট্ট এলাকা। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ সরব যুবকের পরিবার। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সূত্রের খবর , অপহৃত যুবকের দেহ উদ্ধার ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় তেহট্টের নিশ্চিন্তপুর এলাকা। যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রতিবেশী উৎপল বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। তাদের অভিযোগ, উৎপল বিশ্বাসই ওই যুবককে হত্যা করেছে। ব্যাপক জনরোষের জেরে মৃত্যু হয় প্রতিবেশী দম্পতি উৎপল বিশ্বাস ও তার স্ত্রী সোমা বিশ্বাসের। ইতিমধ্যেই তেহট্ট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত উৎপল বিশ্বাস পেশায় একজন টোটো চালক ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দুই পরিবারের বিবাদের জেরেই এই যুবকের খুনের মতন ভয়াবহ ঘটনা ঘটেছে। এলাকায় ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে টহলদারি চালানো হচ্ছে।
ঘটনা প্রসঙ্গ, অ্যাডিশনাল এসপি উত্তম কুমার জানান, ' নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে কিভাবে খুন করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত এগোবে। কিন্তু পরিবার যাদের অভিযুক্ত ভেবেছিল তাদের বেধড়ক মারের ফলে প্রতিবেশী দম্পতির মৃত্যু হয়েছে।'
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর যুবক স্বর্ণাভ বিশ্বাস। পরিবারের পক্ষ থেকে অনেক খোজাঁখুজি করার পরেও কোনো হদিশ মেলেনি ওই যুবকের। শনিবার সকালে বাড়ির কাছেই একটি পুকুরে ত্রিপলে মোড়া অবস্থায় ভাসতে দেখা যায় ওই যুবকের দেহ। এরপরেই পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী উৎপল বিশ্বাসের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই ক্ষুব্ধ জনতা চড়াও হয় প্রতিবেশী উৎপলের বাড়িতে। তার বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, উৎপল বিশ্বাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাপক মারধরের জেরে উৎপল বিশ্বাস ও তার স্ত্রী সোমা বিশ্বাসের মারা যায়।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের