নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্যে SIR এর দিন ঘোষণা নিয়ে চলেছে জোর চর্চা। আর তারই মাঝে ফের সামনে এল ভূতুড়ে ভোটারের অভিযোগ। ১ নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে শতাধিক ভূতুড়ে ভোটার থাকার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। আর তার এই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে বির্তকের।
সূত্রের খবর, সোমবারই রাজ্যে ঘোষণা হতে পারে SIR। আর তার আগেই ফের সামনে এল ভুতুড়ে ভোটারের অভিযোগ। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে শতাধিক ভূতুড়ে ভোটার থাকার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সোমবার সকালে ভোটার লিস্ট হাতে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করেন বিধায়ক। খুব শীঘ্রই ভোটার তালিকার বিস্তারিত অভিযোগপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন বলে জানান তিনি।
বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার অভিযোগ, 'নির্বাচন প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণভাবে স্বচ্ছ ভাবে গণতন্ত্র গঠন করার। প্রতিটি জাতীয়তাবাদী নাগরিক যাতে সঠিকভাবে ভোট দিতে পারে একজনও মৃত ভোটার বা ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা যাতে না থাকে সেটা যাচাই করা আবশ্যক। আমি এখানের বিধায়ক আমার দেখা এটা দায়িত্ব ও কর্তব্য যাতে সমস্ত ভোটার সঠিকভাবে ভোট দিতে পারে। এই ভুতুড়ে ভোটার প্রতিটি কেন্দ্রে আমি ধরে ধরে বার করবো।'
পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতার দাবি, ' হঠাৎ করে উনি একটা ভোটার লিস্ট হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন কে মৃত কে জীবিত সেটা দেখতে। এটা নির্বাচন কমিশনের কাজ। উনি এই ধরনের কাজ করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন এখনও কিছু ঘোষণা করেনি। তার আগেই উনি এই ধরনের কাজ শুরু করে বিশৃঙ্খলা তৈরি করছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের