নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যজুড়ে চলমান SIR শুনানি পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর এই চাপ ও উৎকণ্ঠার মধ্যেই সামনে এল উদ্বেগজনক ঘটনা। শান্তিপুরে SIR হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শুনানি কেন্দ্রে।
রাজ্যজুড়ে SIR প্রক্রিয়ার শুনানি চলছে। আর এই শুনানি প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। রাজ্যের একাধিক জায়গায় দেখা যাচ্ছে অসুস্থ হওয়ার পরেও এই শুনানি প্রক্রিয়ায় হাজিরা দিতে আসতে হচ্ছে। একই ছবি দেখা গেল নদীয়ার শান্তিপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শুনানিতে। সোমবার SIR শুনানি পর্বের তৃতীয় দিনে ডাক পেয়েছিলেন শান্তিপুর এলাকার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস। শুনানি পর্বে ডাক পাওয়ায় বাকি ভোটারদের সঙ্গে তিনিও হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে।
প্রত্যেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল বিশ্বাস। লাইনে দাঁড়িয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তবে সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক বলেন, ' যিনি অসুস্থ হয়ে যাচ্ছেন তিনি শান্তিপুর এলাকা দীর্ঘদিনের বাসিন্দা। বৈধ ভোটার তারপরেও তাকে ডাকা হয়েছে শুনানির জন্য। দীর্ঘক্ষণ ধরে তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর যদি ওনার কিছু হয়ে যায় তার দায় কে নেবে নির্বাচন কমিশন?'
তৃণমূল নেতা আরও বলেন, ' এখানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার যা বলে গেছে সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমি নিজে কথা বলেছি ERO দের সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকা নিয়ে কোনো কিছু ভুল নেই। বিজেপি ভাবছে এইসব করে বাংলা দখল করতে পারবে। কিন্তু সেটা সম্পূর্ণ দিবাস্বপ্ন। চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের