নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগকে ঘিরে বুধবার কার্যত রণক্ষেত্র হয়ে উঠে ফারাক্কা। সাধারণ মানুষ সহ বুথ লেভেল অফিসারদের উপর লাগাতার চাপ ও হয়রানির প্রতিবাদে হেয়ারিং ক্যাম্প ঘিরে শুরু হয় বিক্ষোভ। যা এক পর্যায়ে ভাঙচুরে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।
বুধবার ফরাক্কা ভিডিও অফিস চত্বরে একযোগে অবস্থান বিক্ষোভে বসেন সমস্ত বিএলও। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ERO-র কাছে জমা দেন। বিএলওদের স্পষ্ট বক্তব্য, তারা SIR প্রক্রিয়ার বিরোধিতা করছেন না, কিন্তু যেভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে তার বিরুদ্ধেই তাদের আন্দোলন। অভিযোগ, সরকার নির্ধারিত নির্দেশ মেনে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করার পরও প্রতিদিন নতুন নতুন নথির দাবি জানানো হচ্ছে।
বারবার সংশোধনের জেরে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। সেই সমস্ত চাপের দায় এসে পড়ছে বিএলওদের উপরেই। বিক্ষোভরত BLO দের দাবি, লাগাতার মানসিক চাপে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেরই অভিযোগ, প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন তারা। এই অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও যোগ দেন।
ভিডিও অফিসের গেট অবরুদ্ধ করে তারা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে হাজির হন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও দলের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে হেয়ারিংয়ের কাজ বন্ধ রাখা হয়। তবে উত্তেজনা প্রশমিত না হওয়ায় এক পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের