নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যজুড়ে SIR–NRC আতঙ্কে মৃত্যু মিছিল অব্যাহত। পানিহাটি, বীরভূম , মুর্শিদাবাদের পর এবার SIR আতঙ্কের ছায়া ভাঙড়ে। নাগরিকত্ব নিয়ে উদ্বেগ ও আতঙ্কে আত্মঘাতী হলেন এক যুবক। বুধবার সকালে নিজের ঘর থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, রাজ্যে SIR ঘোষণা হওয়ার পর থেকে একের পর মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ভাঙড়ে। মৃতের নাম রফিক গাজি। তিনি ভাঙড়ের কাশীপুরের জয়পুর এলাকার বাসিন্দা। বুধবার সকালে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নিজ বাড়ি থেকে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই এনআরসি ও সদ্য শুরু হওয়া SIR প্রক্রিয়া নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন রফিক। ভয় করছিল, তার নাগরিকত্ব নিয়ে কোনও জটিলতা তৈরি হবে কিনা, কিংবা ভিটেমাটি ছাড়তে হবে কিনা। সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হলেন ভাঙড়ের যুবক।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক জানান, 'বিজেপি SIR এর নামে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। রফিক বহুদিন ধরে এনআরসি আতঙ্কে ছিলেন। রাজ্যে SIR শুরু হওয়ার পর তার ভয় আরও বেড়ে যায়। সেই মানসিক চাপই হয়তো তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।'
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, রফিকের পরিবারে কিছুদিন ধরে ব্যক্তিগত সমস্যাও চলছিল। তাই আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কারণের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
যদিও এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, 'এখন রাজ্যে কেউ মরলেই সেটা SIR নিয়ে হয়ে যায়। ডাক্তার যেমন মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু লিখতে পারে না তেমনই এক্ষেত্রেও একই ব্যাপার। কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যায় তাও সেটা SIR এ হবে। সারা দেশে কোথাও কেউ মরল না সবাই বাংলাতেই মরছে।'
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের