নিজস্ব প্রতিনিধি , মালদহ - ২০২৬ সালে বিধানসভা ভোট। প্রত্যেক দলই নিজেদের লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন। সাধারণ মানুষদের সামনে রেখে তাদের চিন্তা , দুঃখ , বেদনাকে প্রাধান্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা চালাচ্ছে। এরই মাঝে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR। এই কর্মসূচি নিয়ে বিজেপিকে তুলোধোনা করছে শাসক দল। এই সবকিছুর মাঝেই মানুষের পাশে থাকার উদ্দেশ্যে দলের কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েছে পিপলস পার্টি ইউনাইটেড। SIR নিয়ে রবিবার বিস্তারিত আলোচনা হবে কর্মী সম্মেলনে।

সূত্রের খবর , আগামী ৬ ই ডিসেম্বর কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ঐতিহাসিক দিন উপলক্ষ্যে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিশাল জন্য সমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু তাই নয় , সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে কর্মীদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার। SIR কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীদেরও অযথা আতঙ্কিত না হওয়ার নির্দেশ দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। বেশকিছু জায়গায় BLO সহ BLA দের ওপর হামলা করা হয়েছে। তাই সেইসব দিকে মাথা না ঘামিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়াইয়ের আর্জি জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকেও SIR নিয়ে আতঙ্কিত না হওয়ার নির্দেশ দিয়েছেন।

সুভাষ বর্মণ জানিয়েছেন , "ময়নাগুড়িতে হবিবপুরে জন সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে যেন জেলা থেকে বিপুল পরিমাণে লোক নিয়ে যেতে পারি সেই নিয়েই আজকের আলোচনাসভা। এছাড়া SIR নিয়ে একটাই কথা বলব। আতঙ্কিত হবেন না। কর্মী সহ সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে বারণ করছি। এই এলাকার কারোরই কোনো সমস্যা নেই। ওপার বাংলা থেকে আগত মানুষদেরই সমস্যা হতে পারে। এছাড়া যদি একান্তই ২০০২ সালে তালিকায় নাম না থাকে সেই নাম তোলা হবে তবে একটু কষ্ট করতে হবে। তবে আবারও বলব চিন্তা করবেন না।"
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের