নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - SIR ফর্ম পূরণে সংশয় , স্পষ্ট অনীহা জানিয়েছেন রানিবাঁধ ব্লকের আদিবাসী জনগোষ্ঠীর একাংশ। তাঁরা মনে করেন, বহু প্রজন্ম ধরে স্থায়ী বসতি নাগরিক পরিচয়ের যথেষ্ট প্রমাণ। তাই অতিরিক্ত যাচাই অপ্রয়োজনীয়। এই পরিস্থিতি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে , ভেদুয়াশোল সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের একাংশ এখনও পর্যন্ত ফর্ম পূরণ করেননি। তাঁদের ধারণা, বহু আগে তৈরি ভোটার, আধার, প্যানকার্ড নাগরিকত্বের বৈধ পরিচয়। ফলে নতুন প্রক্রিয়াকে সন্দেহের চোখে দেখছেন তাঁরা। পাশাপাশি কিছু মহলে 'গণতান্ত্রিক সরকার', তথাকথিত 'মাঝি সরকার'- এই দুই ধরনের শাসনব্যবস্থার বিভ্রান্তিকর ধারণা ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ সরকার মন্তব্য করেন, 'রানিবাঁধের ৩০-৪০টি পরিবারকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। ২০২৪ সালে এরা ভোট দিয়েছেন, সুতরাং নাগরিকত্ব নিয়ে সংশয় সৃষ্টি হওয়া উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন অবশ্যই সঠিক ব্যাখ্যা দিয়ে তাঁদের বুঝিয়ে তুলবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা দেশবিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে '।
অন্যদিকে তৃণমূল নেতা মানস ভুঁইয়া জানান, 'উড়িষ্যা থেকে একটি ধারনা এসেছে - ভারতে নাকি একটাই সরকার, মাঝি সরকার। এই বিভ্রান্তিকর মতবাদ কে বা কারা ছড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। নাগরিকত্ব অস্বীকার করে বিকল্প আনুগত্য প্রচারের চেষ্টা চলছে। প্রশাসন, দল দুই-ই বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে '।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের