নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড়ে ভোটার পরিচয় যাচাই ও নথিভুক্তিকরণ সংক্রান্ত SIR ফর্ম বিতরণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়াল। অভিযোগ উঠেছে, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠোন থেকে সরকারি ফর্ম বিলি করছেন এক বিএলও। এই নিয়ে সরব হয়েছেন আইএসএফ বিধায়াক নওশাদ সিদ্দিকী।
সূত্রের খবর, ঘটনাটি পোলেরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান সোফিয়া রহমানের বাড়ির উঠোনে বসে SIR ফর্ম বিলি করতে দেখা যায় BLO শাহিদুল হোসেনকে। সেই জায়গা থেকে গ্রামের জনগণ ফর্ম সংগ্রহ করছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এই নিয়ে মুখ খুলেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, 'ভাঙড়ের একাধিক জায়গায় BLO দের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই BLO Dee শাসক দল রীতিমতো ঘিরে রেখেছে।'
আইএসএফ বিধায়কের অভিযোগ, 'নির্বাচন কমিশন যেই নির্দেশ দিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার BLO রা সেই নিয়ম মানছে না। যারা অন্য রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে তারা প্রধানের বাড়ির কাছ থেকে গিয়ে কেন ফর্ম ফিল আপ করবে। আর এই বৈষম্য যাদের না হয় তার জন্যই কমিশন নির্দেশ দিয়েছিল। আমরা ওই BLO র সম্পর্কে বিস্তারিত জানছি। এই নিয়ে আমরা কমিশনের কাছে অভিযোগ জানাবো যাতে অবিলম্বে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।'
প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BLO শাহিদুল হোসেন জানান, ' আমি এখান থেকে ফর্ম সর্টিং করছি যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে সুবিধা হয়। কয়েকজনকে দিয়েছি সবাইকে না। যেহেতু আমি এখানে সবাইকে চিনিনা তাই আমাকে স্থানীয় লোকের সাহায্য নিতে হচ্ছে। এতে আমার সুবিধার জন্যই করতে হচ্ছে।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের