নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের। রাজ্যে শিক্ষক সংকটের জেরে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার গার্ডের দায়িত্বে থাকবেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকরা। SIR প্রক্রিয়ার কারণে পর্যাপ্ত শিক্ষক না পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ সূত্রে খবর, রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার নজরদারির জন্য প্রয়োজন প্রায় ৩৬ হাজার শিক্ষক। কিন্তু বর্তমানে SIR-এর কাজ ও মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে বহু শিক্ষক যুক্ত থাকায়, এত বিপুল সংখ্যক শিক্ষক জোগাড় করা সম্ভব নয়। সেই কারণেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের গার্ড হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রয়েছে একাধিক জটিলতা।
একই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিন ধরনের পরীক্ষার্থী—চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা। এর পাশাপাশি এখনও চলছে মাধ্যমিক পরীক্ষা। ফলে একযোগে দুই বড় পরীক্ষার চাপ সামলাতে বাড়তি নজরদারির প্রয়োজন পড়ছে। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সব জেলাতেই বহিরাগত শিক্ষক দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
পুরো প্রক্রিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর আগে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও শিক্ষক সংকটের বিষয়টি জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। তবে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষা সংসদ ও জেলা প্রশাসন যৌথভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের