নিজস্ব প্রতিনিধি, কলকাতা – একদিকে যেমন SIR শুনানিতে মানুষের হয়রানি। অন্যদিকে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু রাজ্যে। এবার যাদবপুরে উদ্ধার হল BLO-র ঝুলন্ত দেহ। এর নেপথ্যে SIR-এর কাজের চাপ নাকি অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, মৃত BLO-র নাম অশোক দাস। পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকার অহল্যা নগরের বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর এলাকার বহরু হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন তিনি। BLO-র দায়িত্বে ছিলেন অশোক দাস। পূর্ব যাদবপুরের চিতকালিকাপুর এফ.পি. স্কুলের ১১০ নম্বর ভোটকেন্দ্রের BLO হিসাবে কর্মরত ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অশোক দাসের দেহ। তৎক্ষণাৎ তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত BLO-র দিদির অভিযোগ, SIR সংক্রান্ত চাপ ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের