নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার দুপুরেই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই সতর্ক রাজ্য প্রশাসন। সম্ভাব্য অশান্তি এড়াতে পুলিশকে ‘এক্সট্রিম রেডিনেসে' থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
SIR চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ , নদীয়া এবং উত্তরবঙ্গের পুলিশ সুপারদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি দফতর থেকে জারি হওয়া নির্দেশিকায় চরম প্রস্তুতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারের মতো উচ্চপদস্থ আধিকারিকরা নবান্নে উপস্থিত থাকবেন।
নবান্নের কন্ট্রোল রুমকেও সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে অশান্তির খবর এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনের একাংশের মতে, একদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অন্যদিকে দোল ও হোলি উৎসব সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই আগাম প্রস্তুতি নিয়ে সম্ভাব্য উত্তেজনা রুখতেই এই কড়া নজরদারি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের