নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR প্রক্রিয়ার আতঙ্কই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল এক বৃদ্ধের জীবনে। ভোটার তালিকা সংক্রান্ত শুনানির চাপ ও মানসিক উদ্বেগে প্রাণ হারালেন জয়নগরের ৬৮ বছরের বৃদ্ধ নাজিতুল মোল্লা। অসুস্থ শরীর নিয়েও শুনানিতে হাজিরা হওয়ায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই শুনানি প্রক্রিয়াকে ঘিরে হয়রানির অভিযোগ উঠছে রাজ্যজুড়ে। শারীরিক অসুস্থতা নিয়েও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই হয়রানির শিকার হয়েই প্রাণ গেল জায়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার ৬৮ বছরের নাজিতুল মোল্লার। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাজিতুল মোল্লা। গত কয়েক দিন ধরেই SIR সংক্রান্ত আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই মানসিক চাপেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ।
২০ ডিসেম্বর তাকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ২৮ ডিসেম্বর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু ঠিক তখনই আসে SIR এর শুনানির নোটিশ। ৩১ ডিসেম্বর ছিল শুনানির দিন। শারীরিক অবস্থার কথা উপেক্ষা করেই, নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় শুনানিতে হাজির হন নাজিতুল। পরিবারের দাবি, অসুস্থ শরীর নিয়ে যাতায়াত ও শুনানির মানসিক চাপ তিনি আর সহ্য করতে পারেননি।
শুনানি শেষে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সেখানেই ফের অসুস্থ বোধ করেন। ২ জানুয়ারি তাকে আবার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধের পরিবারের অভিযোগ, SIR প্রক্রিয়ার ভয়, উৎকণ্ঠা এবং শুনানির ধকলই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে ওই বৃদ্ধের। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের