নিজস্ব প্রতিনিধি , বীরভূম - এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইলামবাজারে। নাম বাদ পড়বে না তো এই আশঙ্কায় ব্যাঙ্কে হুড়োহুড়ি করে টাকা তুলছেন স্থানীয় মানুষজন। সকাল থেকেই ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড়, বাড়ছে উদ্বেগ ও বিভ্রান্তি।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের উদ্যোগে সম্প্রতি রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এর মূল লক্ষ্য ভোটার তালিকার ভুলত্রুটি সংশোধন করা হলেও, সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে ভয় নাম বাদ পড়ে গেলে নাগরিকত্ব নিয়েই না প্রশ্ন ওঠে! এই আতঙ্কের জেরেই ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড়, বাধপাড়া, নিচুপাড়া এবং আশপাশের গ্রামগুলিতে দেখা দিয়েছে ব্যাঙ্কে থেকে টাকা তোলার হিড়িক।
রবিবার সকালেই স্থানীয় ব্যাঙ্কগুলির সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। কেউ নিজের সঞ্চয় তুলছেন, কেউ আবার পরিবারের সদস্যদের নামে থাকা অ্যাকাউন্ট খালি করছেন। গ্রাহকদের বক্তব্য, ' এই SIR নিস শুনছি নাকি ভোটার লিস্টে নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমাদের অনেকেই পূর্ববঙ্গ থেকে এসেছে তো ২০০২ এর ভোটার ভোটার লিস্টে আমাদের নাম নেই। ২৫ বছর ধরে আমরা এখানে থাকছি কাজ করছি। তাই অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার আগে নিজেদের সঞ্চয়টুকু তুলে নিলাম।'
বহু মানুষই মূলত পূর্ববঙ্গ থেকে বহু বছর আগে এসে এই এলাকায় বসবাস শুরু করেছেন। তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব নথিই রয়েছে। তবুও ২০০২ সালের তালিকায় নাম আছে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই বাড়ছে ভয়। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য, এতে বৈধ ভোটারের নাম মুছে যাবে না।
স্থানীয় বিজেপি নেতা জানান, ' SIR নিয়ে এখনই ভয়ের কিছু নেই। মূল খসড়া তালিকা এখনও প্রকাশ হয়নি। যারা বৈধ ভোটার তাদের কারো নাম বাদ যাবেনা। তৃণমূল নিজেরা হেরে যাবে বলে এই ধরনের আতঙ্কের সৃষ্টি করছে।যদি সাহস থাকে তো বন্ধ করে দেখাক সংবিধানের কাজ বন্ধ করলে বুঝবে কত ধানে কত চাল।এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূলের জন্য কিছু সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের