নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায় আবর্জনার পাশ থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনকে দায়ী করা হচ্ছে।
মঙ্গলবার সকালেই প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিক ব্যাগে ভরা অসংখ্য ভোটার কার্ড চোখে পড়ে স্থানীয়দের। দ্রুত তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ড হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, কার্ডগুলি ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছে। তবে কেউ এই ভোটার কার্ডগুলি কোনো বেআইনি কাজে ব্যবহৃত হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধার হওয়া কার্ডগুলির অনেকগুলি তাদের এলাকা ও পরিচিত মানুষের। অনেকেই জানান, তারা সম্প্রতি রি-ইস্যু ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারই মধ্যে কিছু কার্ড এই অবস্থায় রাস্তায় পাওয়া যাওয়ায় তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনায় প্রশাসনকে দায়ী করছে স্থানীয়রা।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় বিজেপি নেতা বলেন, ' কয়েকদিন আগে রেশন কার্ড পড়ে থাকতে দেখা গেছিল আর এবার ভোটার কার্ড। SIR এর মধ্যে এতগুলো ভোটার কার্ড আসলো কোথা থেকে। এর মধ্যে অনেক স্থানীয় মানুষের ভোটার কার্ড রয়েছে। যাদের কাছে বাড়িতে নিজেদের কার্ড রয়েছে তারপরেও তাদের নামে এই কার্ড। তার মানে এটাই দাঁড়াচ্ছে এগুলো সব ভুয়ো ভোটার কার্ড। স্থানীয় কাউন্সিলরকে এর জবাব দিতে হবে যে এতগুলো ভোটার কার্ড তার ওয়ার্ডে আসলো কি করে।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের