নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR আবহে বলাগড় ব্লকের পোতাগাছি গ্রামে ভোটার তালিকা নিয়ে দেখা দিয়েছে বড়সড় বিভ্রাট। এক বুথের প্রায় ৯০০ মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এই ঘটনা ঘিরে গ্রামে ছড়িয়েছে প্রবল আতঙ্ক। SIR এ নাম বাদ পড়ার আশঙ্কায় হতভম্ব গ্রামবাসীরা।
সূত্রের খবর, হুগলীর বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা দেখে হতবাক বাসিন্দারা। অভিযোগ, গ্রামের একটি বুথের প্রায় ৯০০ ভোটারের নামই নেই ওই তালিকায়। অথচ যখন কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করা হচ্ছে, তখন অনেকেরই নাম দেখা যাচ্ছে ২০০৩ সালের ভোটার তালিকায়। ফলে তালিকার এই বৈষম্য ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
গ্রামবাসীদের দাবি, তাদের সকলের কাছে আধার কার্ড, রেশন কার্ড, জমির দলিল, ভোটার আইডি সবই রয়েছে। কেউ ২০০২ সালের আগে-পরে ভোটও দিয়েছেন। তবুও নাম নেই ২০০২ সালের তথাকথিত চূড়ান্ত তালিকায়। ফলত, আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের প্রশ্ন, ওয়েবসাইট খুললে ২০০৩ সালের লিস্ট দেখাচ্ছে। কিন্তু সরকার বলছে ২০০২-ই চূড়ান্ত। কোনটা বিশ্বাস করবো আমরা?
৯০০ জন গ্রামবাসীদের মধ্যে একজন বলেন, ' আমাদের ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই। অথচ ২০০৩ এর তালিকায় আছে। এটা নিয়ে বিডিওকে জানানো হয়েছে কিন্তু তিনি বলেন যে যেরকম আছে সেরকমই ফর্ম ফিল আপ করতে যদি কোনো সমাধান হয় তাহলে সেটা BLO দের সঙ্গে নিয়ে আমাদের জানিয়ে দেবেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা ২০০৩ এর লিস্ট দেখে ফর্ম পূরণ করছি কিন্তু সেটা যখন অনলাইন করতে যাচ্ছি নিচ্ছে না। আমরা এর একটা সুষ্ঠ সমাধান চাই।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের