নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ঘিরে সিমলা স্ট্রিটে শুরু হল নতুন রাজনৈতিক বিতর্ক। স্বামীজির বাড়ির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি হোর্ডিং ঘিরে মুখোমুখি দুই প্রধান রাজনৈতিক শিবির। ‘স্বাগতম যুবরাজ’ লেখা হোর্ডিংকে কেন্দ্র করে শ্রদ্ধা বনাম অপমানের প্রশ্ন তুলে তীব্র তরজায় জড়াল বিজেপি ও তৃণমূল।
বিজেপির অভিযোগ, স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বাড়ির সামনে লাগানো ওই হোর্ডিংয়ে কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, অথচ স্বামীজির কোনও ছবি নেই। তাদের দাবি, এই ধরনের হোর্ডিং বসিয়ে তৃণমূল আসলে স্বামী বিবেকানন্দকেই অসম্মান করেছে। বিজেপির মতে, জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় নেতার প্রচারকে অগ্রাধিকার দেওয়া অনভিপ্রেত ও অরুচিকর।
তবে এই অভিযোগ সরাসরি খারিজ করেছে তৃণমূল। শাসকদলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সমর্থকেরা ‘যুবরাজ’ হিসেবে দেখেন, সেই আবেগ থেকেই হোর্ডিং তৈরি করা হয়েছে। এর সঙ্গে স্বামীজির অপমানের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেন, ' কেন্দ্রের মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিবেকানন্দকে ‘কনফিউজ়ড লেফটিস্ট’ বলেছিলেন। সেই বিজেপির মুখে বিবেকানন্দ নিয়ে জ্ঞান শুনব না। আসলে বিবেকানন্দ দিনের শেষে নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন সেই নরেন নয়। তিনি বাঙালির আবেগ, আত্মমর্যাদার প্রতীক।’
বিজেপির হোর্ডিং নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন মন্ত্রী শশী পাঁজা। দাবি, বিজেপি নেতাদের হাতে যে হোর্ডিং ছিল, তাতে স্বামীজির বাণী হিসাবে লেখা ছিল, ‘গর্ব করে বলো আমি হিন্দু’। শশী পাঁজা তার সমালোচনা করে বলেন, ' এটা নিয়ে কেন প্রশ্ন উঠছে, আমি জানি না। জনপ্রিয় নেতৃত্বকে তাঁর অনুগামীরা বিভিন্ন চোখে দেখেন। অভিষেককে তাঁর অনুগামীরা যুবরাজ হিসাবে দেখেন। এতে অন্য কাউকে অপমান করার ব্যাপার নেই। এটা প্রিয় নেতার প্রতি মানুষের ভালবাসা।’
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা