নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে বৃহস্পতিবার শহরজুড়ে উৎসবের আমেজ। দুপুরে শিল্প সম্মেলনের পর বিকেলে বড়দিনের উৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজনেস কনক্লেভের আবহেই এই বছর নির্ধারিত সময়ের দুদিন আগেই শুরু হচ্ছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল।
বৃহস্পতিবার দুপুরে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ। এই মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দেশি-বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী ও বণিক মহলের প্রতিনিধিরা। শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছে রাজ্য সরকার।
দুপুরের কর্মসূচি শেষ করেই বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছবেন অ্যালেন পার্কে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করবেন। বিকেল সাড়ে চারটে নাগাদ অ্যালেন পার্ক থেকেই বড়দিনের উৎসবের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি বো-ব্যারাক এবং রাজ্যের বিভিন্ন জেলার চার্চের আলোর উৎসবেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
এদিনই দার্জিলিংয়ের পুনর্নির্মিত ও সংরক্ষিত চার্চের নতুন রূপ সবার সামনে তুলে ধরা হবে। বড়দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন। গান, নাচ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবকে আরও রঙিন করে তুলবে এই অনুষ্ঠান। এই বছর ১৪ দিন ধরে চলবে ক্রিসমাস ফেস্টিভ্যাল, যা শেষ হবে নতুন বছরের প্রথম রবিবার। তবে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এবং ২৫ ডিসেম্বর সারাদিন অ্যালেন পার্ক বন্ধ থাকবে বলে জানা গেছে।
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের