নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মোদির মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ‘রাজনৈতিক মিথ্যাচার’-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'মানুষ মরছে প্রাকৃতিক বিপর্যয়ে, আর দিল্লি থেকে বলা হচ্ছে সেতু ভেঙে মৃত্যু। এটা রাজনীতি নয়, অমানবিকতা।'
সূত্রের খবর, দুর্যোগের পরে উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা তদারকি করেন। মঙ্গলবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তা বিকৃতভাবে উপস্থাপন করছেন। অন্য রাজ্যেও সেতু ভাঙে, সেখানে কি আমরা রাজনীতি করি?'
তিনি হিমাচল প্রদেশের উদাহরণ টেনে বলেন, 'হিমাচলের বিপর্যয়ে কেন্দ্র মৃতের সংখ্যা লুকিয়েছে, অথচ তখন আমরা কোনও রাজনৈতিক মন্তব্য করিনি। এখন বাংলার বিপর্যয়কে নিয়ে রাজনীতি করছে বিজেপি।' তিনি আরও জানান, রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে উদ্ধার, ত্রাণ, ও পুনর্গঠনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
মুখ্যমন্ত্রী জানান, 'রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে। এখানে প্রশাসনকে সব রকম নির্দেশ দেওয়া আছে। তারপরেও কিছু দরকার পড়লে আমাদের জানাবে আমরা সেই মতন ব্যবস্থা নেব। জল শুকিয়ে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করতে বেরোবে। কাল এখান থেকে ফিরে গেলেও আবার ২-৩ দিনের মধ্যে আসবো। ততদিনে এরাও অনেকটাই ঘুছিয়ে নেবে। ক্ষয়ক্ষতির পূর্ণ খতিয়ান হাতে পেলে পুনর্গঠনের রূপরেখা তৈরি হবে।'
খগেন মুর্মুকে দেখতে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ' আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি সেরম সিরিয়াস কিছু না। তবে মাথার পাশে একটু আঘাত লেগেছে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। যেহেতু ওনার ডায়বেটিস আছে তাই একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।'
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের