নিজস্ব প্রতিনিধি , আগ্ৰা -সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হলেন এক অন্তঃসত্ত্বা নারী। নদীর ওপর সেতু না থাকায় জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সটি নদীর এক পাড়েই থমকে যায়। কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খাটিয়ায় শুয়ে প্রসূতি নারীকে নদী পার করান গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , গ্ৰামের পাশ দিয়ে বয়ে গেছে উটঙ্গন নদী। বুধবার রাতে এক তরুণীর প্রসববেদনা শুরু হলে পরিবারের তরফে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তৈরি হয় চরম এক পরিস্থিতি। রাস্তা শেষ, সামনে নদী আর নদীর উপর নেই কোনও সেতু। তখন অপেক্ষা করার সুযোগ ছিল না। পরিবারের সদস্য আর গ্রামবাসীরা খাটিয়ায় করে অন্তঃসত্ত্বা নারীকে নদীর দিকে নিয়ে যান। বর্ষার জলে নদীর স্রোত আর জলস্তর বেড়ে থাকলেও সেই পরিস্থিতিতেই তাকে নিয়ে পার হতে হয় নদী। অন্য পারে অপেক্ষা করছিল অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছনোর পর পুত্রসন্তানের জন্ম দেন ওই মহিলা। তবে দুর্ভোগ সেখানেই শেষ হয়নি। বৃহস্পতিবার সকালে সদ্যজাতকে সঙ্গে নিয়ে আবারও একই কষ্টকর পথ পেরিয়ে তাকে বাড়ি ফিরতে হয় বলে পরিবারের দাবি।
গ্রামবাসীদের অভিযোগ , সেতুর দাবি বহুদিনের। প্রায় তিন মাস আগে টানা দশ দিন ধরে তারা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভও করেছিলেন। তখন দ্রুত কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এটি শুধু রাস্তা আর সেতুর সমস্যা নয়। প্রসূতি, শিশু, বৃদ্ধ কিংবা গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে কয়েক মিনিটের দেরিও বিপদজনক হয়ে উঠতে পারে। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি ফের জোরালো হয়েছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের