নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সেনাবাহিনীতে প্রবেশের স্বপ্ন নিয়ে বেরিয়েই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক, আহত এক সঙ্গী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুরালিপুকুর এলাকায়। নিহত রাহুল সিংহ (২২), আহত সুদীপ দাস। খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠান। একইসঙ্গে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে কর্তব্যরত কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মত বুধবার ভোরে রাহুল তাঁর বন্ধু সুদীপ সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের ধারে দৌড়াচ্ছিলেন। সেই মুহূর্তে ৪ নম্বর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। আঘাতের তীব্রতায় দু'জনই রাস্তায় ছিটকে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবার পরিজনসহ প্রতিবেশীরা।
ঘটনা প্রসঙ্গে আহতের কাকু রতন কুমার দাস জানান, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসি আমরা। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখত দু'জনই। ইতিমধ্যেই আর্মি ক্লার্ক পদে নির্বাচিত হয়েছিল তাঁরা। দু’দিনের মধ্যেই কাজে যোগ দেওয়ার কথা ছিল। এমন পরিণতিতে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা