নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - আবারও সোনামুখীর শীতলঝোর থেকে উদ্ধার একটি বিশালাকৃতির ইন্ডিয়ান রক পাইথন। কিছুদিন আগেই সোনামুখী থেকে উদ্ধার হয় বড়ো আকৃতির সাপ। আবারও একই ঘটনা সোনামুখীতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সূত্রের খবর , শনিবার সকালে বাঁকুড়ার শীতলঝোড় এলাকার একটি পুকুরপাড়ে বিশাল এক সাপ দেখতে পান বাসিন্দারা। সাপটি দেখতে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। এরপর খবর দেওয়া হয় সোনামুখী বনদপ্তরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান তারা।
উল্লেখ্য , কিছু দিন আগে সোনামুখী সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে একাধিকবার বড়ো আকৃতির সাপ উদ্ধার হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এতবার সাপ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার এপ্রসঙ্গে জানান , “উদ্ধার হওয়া ইন্ডিয়ান রক পাইথনটি প্রায় ৯ ফুট লম্বা। ওজন প্রায় ১৪ কেজি। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেই আমরা। এই ধরনের সাপ সাধারণত বিষহীন হলেও , এদের আকার সহ শক্তি বিশাল। তাই সাধারণ মানুষের সচেতন থাকা দরকার। বনদপ্তরের তরফে এলাকাবাসীদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের