নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সাম্প্রতিক সময়ে টেস্টে ধারাবাহিক ব্যর্থতায় চাপে রয়েছে দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন সমীকরণও সামনে। তবু প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ। পাশাপাশি স্কোয়াডে সুযোগ পাওয়া দুই নতুন ক্রিকেটারকেও দিয়েছেন আলাদা বার্তা।
১৫ আগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট, কলম্বোয়। সিরিজ শুরুর আগে হাতে রয়েছে প্রায় এক সপ্তাহ। শুক্রবার থেকেই প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। গত কয়েক মাসে টেস্টে ফল আশানুরূপ হয়নি। ঘরের মাঠেও হারতে হয়েছে সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এখন বাকি নয় টেস্টের মধ্যে সাতটিতে জিততেই হবে। কাজটা যে মোটেই সহজ নয়, তা ভালোই জানেন গম্ভীর। তার উপর শ্রীলঙ্কার মাটিতেও ভারতের রেকর্ড খুব একটা স্বস্তির নয়। ফলে এই সিরিজ ঘিরে চাপও অনেক বেশি।
কোচকে নিয়েও চলছে নানা আলোচনা। সমালোচনার ঝড়ও কম নয়। তবে BCCI টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর আত্মবিশ্বাসী সুরেই কথা বলেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠেই সব প্রশ্নের জবাব দেবে তাঁর দল। তাঁর কথায়, ক্রিকেটাররা জানেন সামনে কী চ্যালেঞ্জ রয়েছে। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি। খুঁটিনাটি কোনও দিকই বাদ রাখা হচ্ছে না। প্রথম দিন ব্যাটিং হোক বা বোলিং, তাতে কোনও পার্থক্য নেই। যে পরিস্থিতিই সামনে আসুক, তা সামলাতে প্রস্তুত ভারত।
গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারার পর এটাই ভারতের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছিল ভারত। তবে সেই ম্যাচ চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। শ্রীলঙ্কা সফরের আগে সেই ম্যাচকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সারাংশ জৈন। জায়গা হয়েছে জাতীয় দলে। অন্যদিকে, জশপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্কোয়াডে ডাকা হয়েছে আকিব নবিকে।
গম্ভীর বলেন, 'আমরা জানি সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন খেলতে নামছি, সেটাও পরিষ্কার। কঠোর পরিশ্রম করতে হবে। প্রস্তুতির প্রতিটি ধাপ নিখুঁত করতে হবে। প্রথম দিন ব্যাটিং হোক কিংবা বোলিং, সেটা নিয়ে ভাবছি না। যে প্রশ্নই সামনে আসুক, তার উত্তর মাঠেই দিতে হবে। সেই লক্ষ্যেই আমরা নিজেদের তৈরি করছি'।
নতুনদের জন্যও ছিল বিশেষ বার্তা। সারাংশ জৈনকে গম্ভীর বলেন, 'এখানে পৌঁছতে অনেক পরিশ্রম করেছ। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিও। এমন খেলো, যাতে তোমার পরিবার আর গোটা দেশ গর্ব করতে পারে'। আকিব নবিকে উদ্দেশ করে ভারতীয় কোচ বলেন, 'গত মরশুমে দুর্দান্ত খেলেছ। জম্মু-কাশ্মীরের সাফল্যে তোমার অবদান ছিল বড়। সেই আত্মবিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখো'। তবে সব চিন্তা এখনও কাটেনি। সিরিজ শুরুর আগে অধিনায়ক শুভমান গিলের ফর্ম নিয়েও ভারতীয় শিবিরে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক
৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের
যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল
ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে
বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের