নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় ফুটবলে আসতে চলেছে বড় মুহূর্ত। অক্টোবরে কলকাতার যুবভারতীতে খেলতে পারে ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সফর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। বড় দল নিয়ে ভারতে আসার পরিকল্পনা করছে সেলেকাওরা।
ব্রাজিলের সম্ভাব্য সফর ঘিরে সক্রিয় হয়েছে এআইএফএফ। ম্যাচ আয়োজন নিয়ে বৈঠক করেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এই হাইভোল্টেজ ম্যাচের জন্য সব সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। ব্রাজিল ফুটবল ফেডারেশন এআইএফএফকে জানিয়েছে ৯০ জনের আয়োজন করতে। প্রীতি ম্যাচ হলেও ভারতকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল।
কারণ এই ম্যাচে রয়েছে র্যাঙ্কিং পয়েন্টের হিসাব। ফুটবলারদের ব্যক্তিগত পরিসংখ্যানেও থাকবে এই লড়াইয়ের গুরুত্ব। তাই প্রথম সারির একাধিক তারকাকে দলে রাখতে পারে ব্রাজিল। সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলারদের দেখা যেতে পারে যুবভারতীতে। তবে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ব্রাজিলের সম্ভাব্য ৯০ জনের বহরে থাকবেন ৩২ জন ফুটবলার। বাকিরা থাকবেন দলের সাপোর্ট স্টাফ। তাঁদের মধ্যে থাকবেন সহকারী কোচ, টেকনিক্যাল কর্মী, ভিডিও অ্যানালিস্ট ও চিকিৎসকরা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্তাও সফরে থাকতে পারেন।
উল্লেখ্য, ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে হবে প্রথম ম্যাচ। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেকাওরা। সেই সফর শেষ করেই ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে ব্রাজিলের কলকাতা সফর নিয়ে খবর প্রকাশিত হয়। একাধিক সংবাদমাধ্যমে অক্টোবরে ম্যাচের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসে যুবভারতীর নাম। তবে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
কলকাতাকে বেছে নেওয়ার পিছনে রয়েছে বিশেষ আবেগ। এই শহরের সঙ্গে ব্রাজিল ফুটবলের সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্বকাপ এলেই হলুদ-সবুজে সেজে ওঠে কলকাতার বহু এলাকা। ব্রাজিল সমর্থকদের উন্মাদনা বরাবরই নজর কাড়ে।১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন পেলে। নিউ ইয়র্ক কসমসের হয়ে তিনি মাঠে নেমেছিলেন। প্রতিপক্ষ ছিল মোহনবাগান। সেই স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল।
সব কিছু ঠিক থাকলে এই ম্যাচ ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস গড়তে পারে। এখন অপেক্ষা ব্রাজিলের চূড়ান্ত অনুমোদনের। পাশাপাশি সরকারি ঘোষণার দিকেও তাকিয়ে রয়েছে সবাই।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক
৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের
শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের
ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে
বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের