নিজস্ব প্রতিনিধি , দিল্লি - গভীর রাতে হঠাৎই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দ্বারস্থ ঋষভ পন্থ। রাতবিরেতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠিয়ে নিজের বিশেষ প্রয়োজনের কথা জানান ভারতীয় তারকা। সমাজমাধ্যমে তাঁর এমন আবেদন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
রাত তখন প্রায় পৌনে একটা। সেই সময় এক্স হ্যান্ডেলে ধামিকে উদ্দেশ করে পোস্ট করেন পন্থ। জানান, দিল্লি থেকে আবার উত্তরাখণ্ডে ফিরতে চান তিনি। নিজের থাকার জন্য উপযুক্ত ও বড় জমির সন্ধান করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু প্রায় তিন বছর ধরে চেষ্টা করেও পছন্দমতো জায়গা পাননি। তাই জমি পাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন তিনি। পন্থের দাবি, বর্তমানে জমি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। সেই কারণেই বিষয়টি তাঁর কাছে কঠিন হয়ে উঠেছে।
পন্থ লেখেন, 'পুষ্কর ধামি স্যর, আপনি কেমন আছেন। আমি দিল্লি থেকে আবার উত্তরাখণ্ডে ফিরতে চাই। কিন্তু সেখানে থাকার মতো সুবিধাজনক ও বড় জমি খুঁজে পাইনি। আমি উত্তরাখণ্ডকে ভালবাসি। আমার বিনীত অনুরোধ, দয়া করে জমি অধিগ্রহণে সাহায্য করুন'।
এর পর নিজের অবস্থানও স্পষ্ট করেন ভারতীয় ক্রিকেটার। জানান, উত্তরাখণ্ডের হয়ে দীর্ঘদিন প্রচার করেছেন তিনি। সেই সূত্রে নিজের রাজ্যে যে জমি পাওয়ার কথা, সেটিও পাননি বলে দাবি তাঁর। তবে সেই বিষয়কে পাশে সরিয়ে রেখে গ্রামে ফিরে উত্তরাখণ্ড ও পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চান পন্থ। তাঁর কথায়, তিন বছর ধরে জমির চেষ্টা করেও কোনও সমাধান হয়নি।
পন্থ আরও লেখেন, 'আজকাল স্বচ্ছতার অভাব রয়েছে। সেই কারণে জমি পাওয়া দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। আমি এই রাজ্যের জন্য প্রচার করতাম। সেই হিসেবে যে জমি আমার প্রাপ্য, সেটিও পাচ্ছি না। কিন্তু সেসব ভুলে আমি গ্রামে ফিরে উত্তরাখণ্ড ও পাহাড়ি মানুষদের সাহায্য করতে চাই। তিন বছর হয়ে গেল, এখনও জমি পাইনি। দয়া করে বিষয়টি দেখুন'।
প্রথম পোস্টের প্রায় ১০ মিনিট পর ফের সমাজমাধ্যমে বার্তা দেন পন্থ। এ বার মুখ্যমন্ত্রীর কাছ থেকে 'উপহার' পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তবে তার অর্থ বিনামূল্যে জমি নেওয়া নয়, তা-ও পরিষ্কার করে দিয়েছেন ভারতীয় তারকা। নির্ধারিত দামেই জমি কিনতে চান তিনি।
পন্থের বক্তব্য, ‘আমি জানি না আর কী ভাবে বিষয়টি জানাতাম। দয়া করে নিজের রাজ্যে আমাকে নিজের বাড়ি বানাতে সাহায্য করুন'। একই সঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই সাহায্য পেলে সেটিকে তিনি উপহার হিসেবেই দেখবেন।
উল্লেখ্য, ক্রিকেট জীবনের বেশির ভাগ সময় দিল্লিতে কাটালেও উত্তরাখণ্ডের রুরকিতে জন্ম পন্থের। সম্প্রতি গত আর্থিক বছরে প্রায় ২৪ কোটি টাকা কর দিয়ে উত্তরাখণ্ডের সর্বোচ্চ করদাতা হয়েছেন তিনি। সেই প্রেক্ষাপটেও তাঁর জমি সংক্রান্ত আবেদন নতুন করে আলোচনায় এসেছে।
তবে পন্থের রাতের পোস্ট নিয়ে সমাজমাধ্যমে একেবারে একমুখী প্রতিক্রিয়া দেখা যায়নি। অনেকেই তাঁর নিজের রাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ পোস্টের সময় ও বানান নিয়ে কটাক্ষ করেছেন। ভারতীয় দল যখন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে, তখন রাত প্রায় একটা নাগাদ পন্থের এমন পোস্ট নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক
যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল
শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের
ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে
বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের