6a7c8ee6463cd_Gallery_1786545664172
আগস্ট ১২, ২০২৬ রাত ০৮:৪৯ IST

জামিন খারিজ! ধর্ষণের অভিযোগে আরও বাড়তে পারে বঙ্গতারকা অভিষেকের জেলযাত্রা

নিজস্ব প্রতিনিধি , হুগলী - আইনি জটিলতা আরও বাড়ল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। গুরুতর অভিযোগে গ্রেফতারের পর জামিনও পেলেন না তিনি। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন অভিষেক। পরবর্তী শুনানি এক মাসেরও বেশি পরে হওয়ায় তাঁর জেলযাত্রা আরও দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ করেন কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়া তরুণী। তাঁর সঙ্গে অভিষেকের প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল বলে দাবি। দু'জনে বিদেশেও গিয়েছিলেন। প্রায় দেড় বছর আগে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। পরে ফের সমস্যা দেখা দিলে থানায় অভিযোগ করেন তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়েছিল। ব্ল্যাকমেলের অভিযোগও রয়েছে। এরপর তদন্তে নামে পুলিশ। একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যাওয়া হয়। তবে গ্রেফতার এড়াচ্ছিলেন ক্রিকেটার। পরে কলকাতা হাই কোর্টে যান অভিযোগকারিণী। শুনানির পর অভিষেককে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত।

মঙ্গলবার সেই নির্দেশের পরই অভিষেককে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। এরপর তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ প্রথমে ১০ দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিষেকের বিরুদ্ধে বিএনএসের ৬৯, ৩১১, ৩১৮ ধারা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। আইটি আইনের ৬৬/৭২ ধারাতেও মামলা রয়েছে। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি ও ব্ল্যাকমেলের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাই কোর্টে। আগামী ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ প্রায় এক মাসের বেশি সময় পর ফের আদালতে উঠবে বিষয়টি। তদন্তের জন্য পুলিশকে সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে জেলা আদালতে ফের জামিনের আবেদন করা হতে পারে। সেই আবেদনও খারিজ হলে অভিষেককে আরও বেশ কিছুদিন হেফাজতে থাকতে হতে পারে। এমনকি এক মাস পর্যন্ত তাঁর বন্দিদশা গড়াতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক। অভিযোগকারিণীর সঙ্গে সম্পর্কের কথা থাকলেও অন্য অভিযোগ মানেননি তিনি। তাঁর দাবি, সেই সময় তিনি বেঙ্গালুরুতে ছিলেন। ভাল খেলায় নজরে আসার কারণেই তাঁকে নিয়ে নানা কথা হচ্ছে বলেও জানিয়েছিলেন ক্রিকেটার।অভিষেকের আইনজীবী অবশ্য আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি আদালত।

পুলিশের দাবি, অভিযোগগুলি গুরুতর। তদন্তের স্বার্থেই হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তিন দিনের হেফাজত শেষ হলে ফের আদালতে তোলা হবে অভিষেককে। তখন তাঁর পরবর্তী গতিপথ স্পষ্ট হবে। মাঠের বাইরের এই বিতর্কের মধ্যে ক্রিকেটজীবনেও পরিচিত মুখ অভিষেক। বাংলার হয়ে নিয়মিত খেলেছেন তিনি। সেই পারফরম্যান্সের জোরেই IPL-এ জায়গা পান। দিল্লি ক্যাপিটালসও তাঁকে দলে নেয়। ঋষভ পন্থের বিকল্প হিসেবে তাঁকে দেখা হয়েছিল।

গত মরসুমে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। খুব বেশি রান করতে পারেননি। তবু তাঁর উপর আস্থা রেখেছিল দিল্লি। চলতি IPL-এ ব্যাট হাতে নজরও কেড়েছেন। এবার সেই ক্রিকেটারই গুরুতর আইনি মামলায় জড়িয়ে পড়লেন। তদন্ত এগোলেই অভিযোগের আসল ছবি আরও পরিষ্কার হবে।

আরও পড়ুন

ইস্টবেঙ্গলকে আটকাতে প্রাক্তন ভারতীয় কোচের শরণাপন্ন আল-আরবি! কলকাতায় কুয়েতের দল
আগস্ট ১২, ২০২৬

লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ

মেসি-কাণ্ডে ফের আদালতের লড়াই! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শতদ্রু
আগস্ট ১২, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা

মেসিকে আনার নামে ১২৬ কোটি টাকার প্রতারণা! এবার বাম সরকারের বিরুদ্ধে শুরু দুর্নীতির তদন্ত
আগস্ট ১২, ২০২৬

তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

হার্দিকের জন্য বড় লড়াই! মুম্বই তারকাকে নিয়ে IPL-এ ৪ দলের টানাটানি
আগস্ট ১১, ২০২৬

মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি

আবার বিশ্বকাপে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি মূলপর্বে রশিদরা
আগস্ট ১১, ২০২৬

র‌্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে হাজারো ভক্তের ঢল! প্রতিক্রিয়া জানালেন সিআর৭
আগস্ট ০৯, ২০২৬

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই

গায়ে চারটে বোমা বেঁধে মেসিকে ওড়ানোর পরিকল্পনা! বিশ্বকাপ চলাকালীন ফাঁস জঙ্গি ছক
আগস্ট ০৯, ২০২৬

মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক

১৮ বছরেই ১৪৬ কিমি গতির ঝড়! বৈভবের পাশে ভারতের নতুন পেস-চমক
আগস্ট ০৯, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক

গভীর রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পন্থ! সাহায্য চাইলেন ভারতীয় তারকা
আগস্ট ০৮, ২০২৬

৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের

৯০ জনের দল নিয়ে ভারতে আসছে ব্রাজিল! ভিনিদের স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা
আগস্ট ০৭, ২০২৬

যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল

সব প্রশ্নের উত্তর মাঠেই! শ্রীলঙ্কা সিরিজের আগে চাপের মুখে পাল্টা চ্যালেঞ্জ গম্ভীরের
আগস্ট ০৭, ২০২৬

শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের

মাঠেই বজ্রপাতে মৃত্যু ফুটবলারের! ২৪ বছরেই থেমে গেল সাফওয়ানের জীবন
আগস্ট ০৬, ২০২৬

ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে

ডাকাতদের হামলায় মৃত্যু ফুটবলারের! ২৬ বছরেই থেমে গেল ডেভিডের জীবন
আগস্ট ০৬, ২০২৬

বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের