6a7887e774033_Gallery_1786184611225
আগস্ট ০৯, ২০২৬ বিকাল ০৭:৩২ IST

গায়ে চারটে বোমা বেঁধে মেসিকে ওড়ানোর পরিকল্পনা! বিশ্বকাপ চলাকালীন ফাঁস জঙ্গি ছক

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের মঞ্চে লিয়োনেল মেসিকে নিশানা করার ভয়াবহ পরিকল্পনা সামে এল। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ চলাকালীন সেই ছক তৈরি হয়েছিল বলে দাবি। শুধু মেসি নন, আর্জেন্টিনা দল, অন্য দেশের ফুটবলার, ফিফা কর্তা ও রেফারিরাও ছিলেন জঙ্গিদের নজরে। একাধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছিল।

আমেরিকার পুলিশের একটি গোপন রিপোর্টের কিছু অংশ প্রকাশ্যে এসেছে। স্পেনের সংবাদমাধ্যম 'ইনফরমেসিয়ন.ইএস' সেই নথির কয়েকটি অংশ প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপজুড়েই হামলার আশঙ্কা ছিল। একের পর এক হুমকি ইমেল আসছিল পুলিশের কাছে। ফলে নিরাপত্তাকর্মীদের তৎপরতাও বেড়ে যায়। আর্জেন্টিনা দলের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

ফাঁস হওয়া রিপোর্টে সবচেয়ে বড় আশঙ্কার কথা উঠে এসেছে। আর্জেন্টিনা-জর্ডন ম্যাচকে ঘিরে হামলার পরিকল্পনা ছিল বলে দাবি। এক ব্যক্তি পুলিশকে ফোন করে হুমকি দেন। তাঁর দাবি ছিল, আরও দু’জনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন তিনি। তাঁদের কাছে থাকবে বাড়িতে তৈরি বোমা। সঙ্গে থাকবে এআর-১৫ রাইফেলও। মেসি-সহ আর্জেন্টিনা দলকে নিশানা করার কথা জানান ওই ব্যক্তি। দুই দলের ফুটবলার ও কর্তারাও ছিলেন লক্ষ্য। এমনকী পুলিশকেও হামলার হুমকি দেওয়া হয়। ডালাস বিমানবন্দরে ফোন করেই হুমকি দেওয়া হয়েছিল।

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরেও তৈরি হয় আতঙ্ক। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সমাজমাধ্যমে হুমকি দেন এক ব্যক্তি। শরীরে চারটি বোমা বেঁধে স্টেডিয়ামে ঢোকার দাবি করেন তিনি। বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে হত্যার কথাও লেখেন ওই ব্যক্তি। একই দিন পুলিশকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় যুবক। তাঁর দাবি ছিল, আটলান্টা স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে। স্টেডিয়ামের তিনটি আবর্জনা ফেলার জায়গার কথা জানান তিনি।

কোনও হুমকিই হালকা ভাবে নেয়নি প্রশাসন। পরিস্থিতি বুঝে তদন্তে নামে এফবিআইও। পুলিশের পাশাপাশি কাজ শুরু করে কেন্দ্রীয় সংস্থাটি। সাহায্য নেওয়া হয় সেন্টার ফর ইন্টারন্যাশনাল পুলিশ কোয়াপারেশনের। তদন্তকারীদের নজর ছিল একাধিক সম্ভাব্য হামলার দিকে। তবে অধিকাংশ হুমকির কেন্দ্রেই ছিলেন মেসি। আর্জেন্টিনা দলও ছিল প্রধান লক্ষ্য। ফিফা কর্তা, রেফারি এবং পুলিশকেও হুমকি দেওয়া হয়েছিল। জনপ্রিয়তার কারণেই মেসি প্রধান নিশানা ছিলেন বলে মনে করা হচ্ছে।

পরিস্থিতির জেরে বাড়ানো হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিরাপত্তাও। ফিফার এক কর্মী জানান, সন্দেহজনক এক ব্যক্তি রোনাল্ডোর গতিবিধি জানতে চেয়েছিলেন। কখন কোথায় থাকবেন, তা জানার চেষ্টা হয়েছিল। সরাসরি হুমকি দেওয়া হয়নি ঠিকই। তবু বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রোনাল্ডোকে ঘিরে ছিল বাড়তি সতর্কতা। হিউস্টন, টরেন্টো ও মায়ামিতেও নজরদারি ছিল। সন্দেহজনক ব্যক্তিদের তাঁর কাছাকাছি যেতে দেওয়া হয়নি।

তবে এক ব্যক্তি নিরাপত্তা এড়িয়ে পর্তুগালের টিম হোটেলে ঢুকে পড়েন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাটি কোথায় ঘটেছিল, রিপোর্টে তা স্পষ্ট নয়। নিরাপত্তার আওতায় ছিলেন কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপ চলাকালীন তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা হয়েছিল একাধিক বার। অজ্ঞাতপরিচয় কয়েক জনকে নিয়ে সন্দেহ তৈরি হয়। তাই ফরাসি তারকার নিরাপত্তাও বাড়ানো হয়েছিল।

শুধু ফুটবলাররা নন, রেফারিরাও ছিলেন হুমকির মুখে। আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রান্সিয়স লেক্সিয়ঁকে হোয়াট্‌সঅ্যাপে ছ’হাজারের বেশি হুমকি পাঠানো হয়। ওই ম্যাচের ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিশ্বকাপের সঙ্গে যুক্ত আরও কয়েক জন রেফারি ও কর্তার কাছেও পৌঁছেছিল হুমকি মেসেজ। পুরো ঘটনার নেপথ্যে কারা ছিল, তা খতিয়ে দেখছিল নিরাপত্তা সংস্থাগুলি।

আরও পড়ুন

জামিন খারিজ! ধর্ষণের অভিযোগে আরও বাড়তে পারে বঙ্গতারকা অভিষেকের জেলযাত্রা
আগস্ট ১২, ২০২৬

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের

ইস্টবেঙ্গলকে আটকাতে প্রাক্তন ভারতীয় কোচের শরণাপন্ন আল-আরবি! কলকাতায় কুয়েতের দল
আগস্ট ১২, ২০২৬

লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ

মেসি-কাণ্ডে ফের আদালতের লড়াই! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শতদ্রু
আগস্ট ১২, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা

মেসিকে আনার নামে ১২৬ কোটি টাকার প্রতারণা! এবার বাম সরকারের বিরুদ্ধে শুরু দুর্নীতির তদন্ত
আগস্ট ১২, ২০২৬

তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ! জামিন পেলেন না বাংলার ক্রিকেটার অভিষেক
আগস্ট ১১, ২০২৬

বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ

হার্দিকের জন্য বড় লড়াই! মুম্বই তারকাকে নিয়ে IPL-এ ৪ দলের টানাটানি
আগস্ট ১১, ২০২৬

মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি

আবার বিশ্বকাপে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি মূলপর্বে রশিদরা
আগস্ট ১১, ২০২৬

র‌্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে হাজারো ভক্তের ঢল! প্রতিক্রিয়া জানালেন সিআর৭
আগস্ট ০৯, ২০২৬

রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই

১৮ বছরেই ১৪৬ কিমি গতির ঝড়! বৈভবের পাশে ভারতের নতুন পেস-চমক
আগস্ট ০৯, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক

গভীর রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পন্থ! সাহায্য চাইলেন ভারতীয় তারকা
আগস্ট ০৮, ২০২৬

৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের

৯০ জনের দল নিয়ে ভারতে আসছে ব্রাজিল! ভিনিদের স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা
আগস্ট ০৭, ২০২৬

যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল

সব প্রশ্নের উত্তর মাঠেই! শ্রীলঙ্কা সিরিজের আগে চাপের মুখে পাল্টা চ্যালেঞ্জ গম্ভীরের
আগস্ট ০৭, ২০২৬

শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের

মাঠেই বজ্রপাতে মৃত্যু ফুটবলারের! ২৪ বছরেই থেমে গেল সাফওয়ানের জীবন
আগস্ট ০৬, ২০২৬

ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে

ডাকাতদের হামলায় মৃত্যু ফুটবলারের! ২৬ বছরেই থেমে গেল ডেভিডের জীবন
আগস্ট ০৬, ২০২৬

বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের