নিজস্ব প্রতিনিধি , লিসবন - রোনাল্ডো-জর্জিনার বিয়ের গুঞ্জনে তোলপাড় পর্তুগালে। বিয়ের খবর ছড়াতেই চার্চের সামনে ভিড় জমালেন প্রায় ২ হাজার ভক্ত। সেখানে হাজির ছিলেন বহু সাংবাদিকও। কিন্তু পরে জানা গেল, যাঁদের বিয়ে দেখতে সবাই অপেক্ষা করছিলেন, তাঁরা সেখানে আসেনইনি। গোটা ঘটনায় তৈরি হয় মজার পরিস্থিতি। বিষয়টি ঘিরে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো।
ঘটনাটি ঘটেছে মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথিড্রালের সামনে। পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, ১ অগস্ট বিয়ে করবেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের বিয়েতে বহু তারকা অতিথি থাকবেন বলেও খবর ছিল। এমনকি একটি কথিত নিমন্ত্রণপত্রও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই খবর বিশ্বাস করেই সকাল থেকে চার্চের সামনে ভিড় করতে থাকেন সমর্থকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে। একসময় সেখানে প্রায় ২ হাজার মানুষ জড়ো হন। তাঁদের সঙ্গে ছিলেন বহু সাংবাদিকও।
প্রত্যেকেই অপেক্ষা করছিলেন রোনাল্ডো ও জর্জিনার জন্য। কিন্তু অনেকক্ষণ পর তাঁদের ভুল ভাঙে। বোঝা যায়, বিয়ের জন্য ক্যাথিড্রালে আসা জুটি অন্য কেউ। আসলে সেখানে বিয়ে করতে এসেছিলেন ফাবিও রামোস ও ফাতিমা নিকোল। দু'জনেই মাদেইরার বাসিন্দা। বর্তমানে তাঁরা ফ্রান্সে থাকেন। তবে রোনাল্ডো ও জর্জিনা নন জেনেও ভক্তদের উৎসাহ কমেনি। বরং বিয়ের পোশাকে ক্যাথিড্রালে ঢোকার সময় ফাতিমাকে ঘিরে ধরেন তাঁরা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ভিড় ঠেলে কোনও রকমে ভিতরে ঢুকতে হয় নববধূকে। সেই সময় অতিথিদের কয়েক জন চিৎকার করে বলতে থাকেন, 'এটা জর্জিনা নন'। তাতেও অবশ্য থামেনি উৎসাহ। অনেকেই মোবাইল ফোন বের করে ছবি তুলতে থাকেন। পুরো ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।ভাইরাল সেই ভিডিয়ো শেষ পর্যন্ত পৌঁছে যায় রোনাল্ডোর কাছেও।
ঘটনাটি দেখে নিজের প্রতিক্রিয়াও জানান পর্তুগিজ মহাতারকা। ভিডিয়োটির মন্তব্যের ঘরে চারটি হাসির ইমোজি দেন তিনি। ফলে গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে যায় রোনাল্ডোর নামও। তাঁর সেই প্রতিক্রিয়াও নতুন করে নজর কেড়েছে নেটিজেনদের। ২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। সেই সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন পর্তুগিজ তারকা। সেখানেই তাঁদের প্রথম পরিচয় হয়।
পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। দীর্ঘদিনের এই সম্পর্কের পর তাঁদের বিয়ে নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। রোনাল্ডো যে জর্জিনাকে বিয়ে করার কথা ভাবছেন, তা আগেই স্পষ্ট হয়েছিল। প্রায় এক বছর আগে থেকেই সেই আলোচনা জোরালো হয়। বিশ্বকাপের পর সেই জল্পনা আরও গতি পায়। বিভিন্ন সময় তাঁদের বিয়ে নিয়ে নানা খবরও ছড়িয়ে পড়ে।
তবে রোনাল্ডোর বোন আগেই সেই জল্পনায় জল ঢেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আপাতত তাঁর দাদার বিয়ে হচ্ছে না। ফলে ১ অগস্টের বিয়ের খবর নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত সেই খবর সত্যি হয়নি। বরং রোনাল্ডো-জর্জিনার বদলে অন্য এক দম্পতির বিয়েকে ঘিরেই তৈরি হল এমন অদ্ভুত পরিস্থিতি।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের নজরে তরুণ পেসার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে গতি দিয়ে চমক
৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের
যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল
শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের
ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে
বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের