নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় ক্রিকেটে ফের উঠে এল নতুন পেস প্রতিভা। মাত্র ১৮ বছর বয়সেই ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছেন দীপেশ দেবেন্দ্রন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তাঁর আগুনে গতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ফের সামনে এল ভারতীয় ক্রিকেটের এক তরুণ মুখ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুধু বৈভব সূর্যবংশীই নজর কাড়েননি। আয়ুষ মাত্রে, হেনিল প্যাটেল ও আরএস অম্বরীশও নজর কেড়েছিলেন। সেই তালিকায় ছিলেন দীপেশও। বিশ্বকাপের ফাইনালে ব্যাটিংয়ের দাপটে ভারত ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই ম্যাচে দীপেশ বল হাতে দুই উইকেট নিয়েছিলেন। তবে হাইস্কোরিং ম্যাচে কিছুটা রানও খরচ করেছিলেন তিনি। বিশ্বকাপ শেষ হলেও থামেনি তাঁর দাপট। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মাদুরাই প্যান্থার্সের হয়ে খেলছেন এই ডানহাতি পেসার।
বুধবার ত্রিচি গ্র্যান্ড চোলাসের বিরুদ্ধে ম্যাচে গতি দিয়ে চমকে দেন তিনি। ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিতে বল করেন দীপেশ। শুধু একটি ডেলিভারিতেই থেমে থাকেননি। পুরো ম্যাচেই তাঁর বলের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে। দীপেশের ক্রিকেট-যাত্রার সঙ্গেও জড়িয়ে রয়েছে পরিবার। তাঁর বাবা তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাবার পথ ধরেই ক্রিকেটে পা রাখেন ছেলে। এখন তাঁর গতি ও পারফরম্যান্সের দিকে নজর রাখছেন ক্রিকেটপ্রেমীরা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর তামিলনাড়ু লিগে তাঁর এমন পারফরম্যান্স ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। এদিকে বৈভব সূর্যবংশীকে নিয়েও চলছে জোর চর্চা। ভারতীয় ক্রিকেটের এই বিস্ময় কিশোরের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন ইংল্যান্ডের জস বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড নিজের দখলে নেওয়ার পর বৈভবের নাম করেছেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতে এই ভারতীয় কিশোরই সেই রেকর্ড ভেঙে দিতে পারেন।
বুধবার দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে খেলেন বাটলার। মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫০। সেই দুরন্ত ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান বাটলার। ৫২২টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান এখন ১৪,৮৩৩। রয়েছে ৯টি শতরান ও ১০৫টি অর্ধশতরান। এত দিন রেকর্ডটি ছিল কায়রন পোলার্ডের দখলে। ৭৪৬ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের রান ১৪,৮০৩। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল। ৪৬৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪,৫৬২ রান।
রেকর্ড দখলে নেওয়ার পরও নিজের কীর্তি নিয়ে নিশ্চিন্ত নন বাটলার। তাঁর মতে, ক্রিকেটে কোনও রেকর্ডই চিরস্থায়ী নয়। একদিন কেউ না কেউ তাঁকে টপকে যাবেন। সেই সম্ভাব্য ক্রিকেটার হিসেবে বৈভবের নামই উল্লেখ করেছেন ইংল্যান্ডের তারকা। তাঁর কথায়, 'একদিন কেউ এই রেকর্ড ভেঙে দেবে। সম্ভবত সেই ক্রিকেটারের নাম বৈভব সূর্যবংশী'।বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর। এর মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে করেছেন ১৫১ রান। সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। ভারত সেই সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
তার আগেও যুব বিশ্বকাপে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বৈভব। প্রতিযোগিতায় তাঁর সংগ্রহ ছিল ৪৩৯ রান। সেই পারফরম্যান্সের জন্য সেরা ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। মাত্র ১৫ বছর বয়সে এমন ধারাবাহিক সাফল্য তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সম্ভাবনা করে তুলেছে। এখন বৈভবের সঙ্গে নতুন করে আলোচনায় দীপেশও। একজন ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলছেন। অন্য জন বল হাতে গতির ঝড় তুলছেন। নতুন প্রজন্মের এমন পারফরম্যান্সেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ মিলছে।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা, ৩ দিনের পুলিশি হেফাজতের পরও স্বস্তি নেই বাংলার ক্রিকেটারের
লাল-হলুদের বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ
৩০ নভেম্বর পর্যন্ত অরূপকে সুরক্ষা হাই কোর্টের, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাওয়ার ঘোষণা
তদন্ত রিপোর্টে আর্জেন্টিনা ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন, ১২৬ কোটি টাকা দেওয়ার দাবিরও নেই প্রমাণ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, গ্রেফতারের পর আদালতে জামিনও খারিজ
মুম্বই ছাড়ার জল্পনা তুঙ্গে, ভারতীয় অলরাউন্ডারকে পেতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি
র্যাঙ্কিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট, ফের চমকের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
রোনাল্ডোর বিয়ের গুঞ্জনে চার্চের সামনে ২ হাজার ভক্ত! শেষে অন্য দম্পতিকে ঘিরে হইচই
মেসিই মূল টার্গেট, সঙ্গে রোনাল্ডো-এমবাপে! বিশ্বকাপে সামনে এল জঙ্গি হামলার ছক
৩ বছর ধরে জমির খোঁজ, নিজের রাজ্যে বাড়ি তৈরির ইচ্ছা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের
যুবভারতীতে ঐতিহাসিক লড়াইয়ের আগে তৎপর ফেডারেশন, ফুটবলার-স্টাফ মিলিয়ে থাকবে বড় দল
শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে জোর, নতুন দুই ক্রিকেটারের উদ্দেশেও বিশেষ বার্তা ভারতীয় কোচের
ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না তরুণ তারকাকে
বাড়ির কাছেই ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে শেষ নিঃশ্বাস জাতীয় দলের মিডফিল্ডারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের