নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মভূমিতে গড়ে উঠবে রাম মন্দির। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের উদ্যোগে প্রস্তাবিত এই নির্মাণ ঘিরে শান্তিপুরের মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার লাগানোয় রাজনৈতিক মহলে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে , বেলঘরিয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০ বিঘা জমির উপর রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় আনুমানিক ১০০ কোটি টাকা। ২০২৬ সাল থেকে কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যা তিন বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাস্টের সম্পাদক লিটন ভট্টাচার্য জানান, 'চাপাতলা এলাকায় আমার নিজস্ব সম্পত্তি রয়েছে, যা মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। রামায়ণের প্রণেতা কৃত্তিবাস ওঝার জন্ম শান্তিপুরে। সেই স্মৃতিকে সম্মান জানিয়েই এই উদ্যোগ। কৃত্তিবাস ওঝা, রামের বিগ্রহ স্থাপনের ভাবনা রয়েছে'।
এই প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, 'রামের নামে উপাসনালয় তৈরি হলে আপত্তির প্রশ্ন নেই। তবে পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয়। সাধারণ মানুষের অর্থ কোনওভাবে অপচয় হওয়া উচিত নয়। আবেগের সুযোগ নিয়ে সংগৃহীত তহবিল ভুল পথে গেলে তা গ্রহণযোগ্য হতে পারে না'।
অন্যদিকে, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, 'কারও নিজস্ব জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণ করা ব্যক্তিগত অধিকার। কিন্তু সেটি নিয়ে সর্বত্র প্রচারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই অঞ্চল চৈতন্য মহাপ্রভুর ঐতিহ্যের সঙ্গে জড়িত। সেইসব স্থানের উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল'।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের