নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফিল্মি কায়দায় শাটার ভেঙে দোকানে ঢুকে মদ্যপান করে বিপুল অঙ্কের সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। একের পর এক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত শান্তিপুরের বাসিন্দারা। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার গভীর রাতে রেলবাজার এলাকার একটি সোনার দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। সোনা, রুপার অলংকার মিলিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকার বেশি মালামাল চুরি করে তাঁরা। পাশাপাশি ড্রয়ারে রাখা প্রায় এক লক্ষ টাকা নগদও নিয়ে যায়।

একই সময়ে পাশের একটি হোমিওপ্যাথি দোকানেও চুরির ঘটনা ঘটে। ভিতরে প্রবেশ করে চোরের দল মদ্যপান করে। পরে ড্রয়ারে রাখা নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে পালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
ওষুধ বিক্রেতা শঙ্কর মণ্ডল জানান, 'শুক্রবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে যাই। পরদিন সকালে ফোন পেয়ে জানতে পারি দোকানের পিছনের অংশ ভাঙা। ফুটেজ পরীক্ষা করে কিছুই ধরা পড়েনি। তড়িঘড়ি করে এসে দেখি ক্যামেরা ঘোরানো, সব লন্ডভন্ড। এখন এই অঞ্চলে আইন নয় চোরেদের রাজ চলছে'।
স্বর্ণ ব্যবসায়ী অঙ্কন পাল জানান, 'বৃহস্পতিবার রাতেই দোকান বন্ধ করেছি, পরদিন খুলিনি। ভোরবেলায় বাবা লক্ষ্য করেন ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না। পরে ফোনে ভাঙচুরের খবর পাই। এসে পরিস্থিতি বুঝতে পারি। লাগাতার চুরি হচ্ছে। প্রশাসন কবে কার্যকর ব্যবস্থা নেবে সেটাই দেখার'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের