নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - শান্তি বৈঠকে বসতে চলেছে আমেরিকা ইরান। মধ্যস্থতায় সেই পাকিস্তান। শনিবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে চলেছে ইরান-আমেরিকার মধ্যে শান্তি বৈঠক। এর আগে কড়া নিরাপত্তা ইসলামাবাদে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ বাহিনী। শান্তি বৈঠকের আগেই রণক্ষেত্রের রূপ ধারণ করেছে সেই শহর।
সূত্রের খবর , শান্তি বৈঠকের উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বাচ্চাদের স্কুলও। 'রেড জোন’ এলাকাগুলিতে অর্থাৎ , যেখানে সংসদ, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, বিলাসবহুল হোটেল সহ দূতাবাস রয়েছে সেখানে বেসরকারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি যে দুই দেশের প্রতিনিধিরা যেন সুষ্ঠভাবে যাতায়াত করতে পারে সেই উদ্দেশ্যে জায়গায় জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা থাকবে।
শুধু তাই নয় , পাকিস্তান সরকারের তরফ থেকে ইসলামাবাদে বৃহস্পতিবার ও শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণাও করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেখানে গেছে ৩০ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। এমনকি পাকিস্তানের আকাশে টহল দিতে দেখা গিয়েছে IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কার ও পাক যুদ্ধবিমান C-130।
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের