নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে এবারে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন কলকাতার খুব কাছাকাছি অবস্থান করায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার সকালে গভীর নিম্নচাপটি বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। বাঁকুড়া থেকে এর দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ - পূর্বে। আর বালাসোর থেকে দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে। সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ডে ঢুকে যেতে পারে। তার আগেই এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর কোথাও কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর ঝাড়গ্রামের কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়ায় ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও বৃষ্টির দাপট পুরোপুরি কাটছে না। ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম আর পশ্চিম বর্ধমানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কালিম্পং আর জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। পরদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আর আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার আশঙ্কায় মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার গতি ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের