নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - এক মুহূর্তে ভেঙে পড়লো বহু মানুষের ভরসার একমাত্র সেতু। শুক্রবার দুপুরে শালী নদীর উপর থাকা কজওয়ে ধসে পড়তেই অচল হয়ে গেল বড়জোড়া ব্লকের অন্তত ২৬টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। ফলে স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা যাতায়াতের অন্যান্য পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ।
সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি। তিনি ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়ে জানান, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত শীঘ্র সম্ভব বিকল্প ব্যবস্থা করা হবে এবং সেতুটি সংস্কার করে মানুষের যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ১৯৯৯-২০০০ অর্থবর্ষে বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শালী নদীর উপর এই কজওয়েটি তৈরি হয়েছিল। তখন থেকেই কানাই, নামাই, রাউতোড়া, গরিববাটি, ভৈরবপুর, জগন্নাথপুর, বেলুট, মুক্তাপুর, হরেকৃষ্ণপুর গ্রামের সঙ্গে ভৈরবডাঙা, ধলডাঙা, বড়কুড়া, নিতানদপুর, বৃন্দাবনপুরসহ একাধিক গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই কজওয়ে।

গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন , স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা বাস পরিষেবা সব কিছুর জন্যই এই সেতুর উপর তাদের নির্ভর করতে হয়। এখন সেতু ভেঙে পড়ায় জীবন কার্যত থমকে গেছে। তাদের দাবি, বহুদিন ধরেই এই কজওয়ে ভেঙে উঁচু করে নতুন সেতু নির্মাণের দাবি জানানো হচ্ছিল, কিন্তু তা গুরুত্ব পায়নি।

বিধায়ক অলক মুখার্জি জানান, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। শালী নদীর উপর যে কজওয়ে রয়েছে, সেটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা চাইছিলাম সংস্কারের কাজ দ্রুত হোক, কিন্তু অতিবৃষ্টির কারণে সেতুটি আচমকাই ভেঙে পড়ে। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে। যত দ্রুত সম্ভব নতুনভাবে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মানুষের ভোগান্তি যাতে আর না বাড়ে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে নজর রাখব।”
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের